এক্সপ্লোর

Alipurduar : করোনা ত্রাসের মধ্যেই ডেঙ্গির থাবা আলিপুরদুয়ারে, আক্রান্ত ৬, মৃত্যু এক প্রৌঢ়ের

মশাবাহিত রোগের প্রকোপ কমাতে তৎপরতা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : করোনার প্রকোপ এখনও কমেনি। তারই মধ্যে ডেঙ্গির থাবা। ডেঙ্গি ও ম্যালেরিয়াপ্রবণ আলিপুরদুয়ারে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৬ জন। পাশাপাশি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কালচিনির এক বাসিন্দার মৃত্যুও হয়েছে বলে সূত্রের খবর। 

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার এমনিতেই ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রবণ এলাকা। কয়েক বছর আগে ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁতে ব্যাপক হারে ছড়িয়েছিল ডেঙ্গি। সেই সময়ই সরকারি হিসেবে চারজনের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে। ফলে করোনা পরিস্থিতিতে আরও চিন্তার ভাঁজ পড়ছে কপালে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত বছর করোনা পরিস্থিতিতে জেলায় খুব বেশি ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। চলতি বছরেও পরিস্থিতি তেমনটাই ছিল। কিন্তু বর্ষাকাল পড়তে না পড়তেই সম্প্রতি কালচিনির এর বাসিন্দা হঠাৎই জ্বরে আক্রান্ত হয়ে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সেখানে বছর ষাটেকের ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এবং তারপর কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। রবিবার ওই ব্যক্তির মৃত্যুও হয়। 

অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই জেলার বিভিন্ন প্রান্তে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই স্বাস্থ্য দফতরের নির্দেশে বিশেষ নজরদারির কাজ শুরু হয়েছে। শুধু বর্ষাকালের জ্বরের সমস্যাই নয়, এরইসঙ্গে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার পরীক্ষাতেও জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। সেই পরীক্ষাতেই জেলার ৫টি ব্লকে ৬ জন ডেঙ্গি রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য কর্তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই কালচিনির বাসিন্দা। সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এরই পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমে পড়েছে কালচিনি ব্লক প্রশাসন। ব্লক স্বাস্থ্য দফতরকে সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করার পাশাপাশি চলছে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচারও। কোথাও যাতে জল না জমে থাকে, সেই সতর্কতামূলক অভিযানে নেমেছেন স্বয়ং বিডিও।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget