এক্সপ্লোর

SSC Scam: ফের জামিনের আবেদন খারিজ করা হল পার্থ, সুবীরেশ-সহ SSC-কাণ্ডে ধৃত ৭জনেরই

Job Recruitment Scam: পার্থ, সুবীরেশ-সহ এসএসসিকাণ্ডে ধৃত ৭জনেরই ফের জেল হেফাজত। ২৮ নভেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ, কল্যাণময়, সুবীরেশদের।

আবির দত্ত, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharyya) সহ এসএসসিকাণ্ডে (SSC Scam) ধৃত ৭ জনেরই ফের জেল হেফাজত নির্দেশ। পার্থ-সুবীরেশ-কল্যাণময়-শান্তিপ্রসাদদের জামিনের আবেদন ফের খারিজ করা হল। কীভাবে ছড়িয়ে দুর্নীতির জাল? জেলে রেখেই জেরা করতে চায় সিবিআই (CBI)। ২৮ নভেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ, কল্যাণময়, সুবীরেশদের।

ফের জামিনের আবেদন খারিজ

প্রসঙ্গত, আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ২টি মামলার শুনানি ছিল। গ্রুপ সি মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করলেও নবম-দশমে চরম অসন্তুষ্ট বিচারক। নবম-দশমে সিবিআইয়ের তদন্তকারী অফিসার ঋষি নামোল কেশিকে প্রশ্ন করেন বিচারক। ৬৭৭ জনের মধ্যে কেন শুধু ৪ জনের বয়ান রেকর্ড? প্রশ্ন বিচারকের। এই ৪ জনের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? বাকিদের কবে বয়ান রেকর্ড হবে? জানতে চাইলেন বিচারক।

‘যাঁরা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়েছেন, তাঁদের গ্রেফতার করছেন না কেন? গ্রেফতার করেও তাঁদের জিজ্ঞাসাবাদ করা যায়।’ গ্রুপ সি মামলায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ আদালতের। গ্রুপ সি মামলার তদন্তকারী অফিসার মলয় দাসের কেস ডায়েরি দেখে সন্তোষ প্রকাশ। কিন্তু নবম-দশম মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে চরম ক্ষুব্ধ আদালত। 

আরও পড়ুন: Abhijit Gangopadhyay : ‘লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে’ বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

অন্যদিকে, ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ওয়াই চ্যানেলে বসার আগে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: TET: সদ্য প্রকাশিত ২০১৪-র তালিকায় দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর নাম

অন্যদিকে, একলাসে বসে প্রশ্ন তুললেন, 'কতদিনে শেষ হবে সিবিআই (CBI) তদন্ত?’  এর আগে এজলাসে বসেই বিচারপতি সিবিআই-এর কাজের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষক নিয়োগে দুর্নীতির একের পর এক মামলায় সিবিআই তদন্তের দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা-প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক। কিন্তু এজলাসে সেই বিচারপতিকেই বলতে শোনা গেল,লআমার জীবদ্দশায় আসল অপরাধী ধরা পড়বে বলে তো মনে হয় না। কিন্তু, আসল অপরাধী বলতে কার বা কাদের দিকে ইঙ্গিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget