এক্সপ্লোর

Saayoni Ghosh: 'আমি ওঁকে যতদূর চিনি...', সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ নিয়ে যা বললেন সায়নী

Saayoni on Dev: দেবের পদত্যাগের সম্ভাব্য কারণ জানালেন তিনি। তবে তাতেও জল্পনা শেষ হচ্ছে না। 

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে আচমকা সরকারি কমিটি থেকে পদত্যাগ। তার পর থেকেই তৃণমূল সাংসদ দেবকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে। সেই নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। দেবের পদত্যাগের সম্ভাব্য কারণ জানালেন তিনি। তবে তাতেও জল্পনা শেষ হচ্ছে না। (Saayoni on Dev)

কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া টাকার দাবিতে কলকাতায় ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রবিবার সেই ধর্নামঞ্চে পৌঁছন সায়নীও। সেখানে দেবের পদত্যাগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "সাংসদ পদে লড়তে গেলে  অফিস অফ প্রফিট পদ থেকে পদত্যাগ করতে হয়। এটা একটি কারণ হতে পারে। অভ্যন্তরীণ কী বিষয়, সেটা দেব ছাড়া কেউই পরিষ্কার করে বলতে পারবেন না। তব আমি দেবকে যতটা চিনি, দলের সঙ্গে দেবের সম্পর্ক যতটা জানি, আমার মনে হয় না তৃণমূলের কারও চিন্তার কিছু বিষয় রয়েছে।" 

তবে সায়নী চিন্তার কিছু নেই বললেও, দেবের সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া চলছে। এমনকি বিরোধী দল বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এ নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, "দেবের ছবিতে গরু এবং কয়লা পাচারের টাকা বিনিয়োগ হয়েছিল বলে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তখন যা বলেছিলাম, আবারও বলছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেব ভাল ছেলে। কথাবার্তাও ভাল। দেখা হলে কথা হয়। তাঁকে শুধু বলব, অসৎসঙ্গ ত্যাগ করা উচিত। ওঁর সঙ্গে কথা বলে বুঝেছি, আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই। আগেও ছিল না। এবারও চাপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দেবের ইচ্ছা নেই।"

আরও পড়ুন: Hiranmoy Chatterjee: হারবেন জেনেই ভোটে দাঁড়াতে অনীহা দেবের? দাবি হিরণের

তবে সুকান্ত ব্যক্তি দেবের সুখ্য়াতি করলেও, বিজেপি-র বিধায়ক, দেবের সতীর্থ হিরণ্ময় চট্টোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা। কিন্তু রাজনীতি করতে হলে ২৪ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। গত ১০ বছরে কত বার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি।" 

হিরণ আরও বলেন, "ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওঁর। টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে কী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে! এর একটাই কারণ, কে কত কাটমানি পাবে, কে কত কমিশন পাবে। সাধুবাদ জানাই, ১০ বছর পর বোধোদয় বল যে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভাল অভিনেতা। বার বার বলেছি, ওঁর কাজ অভিনয় করা। অভিনয়. করতে করতে রাজনীতির নাম করে, পাঁচ বছরে একবার ভোট চাইতে আসব, তার পর জিতে গিয়ে আর আসব না, সংসদে যাব না। এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হতো। " তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দেব।

 

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget