এক্সপ্লোর

Hiranmoy Chatterjee: হারবেন জেনেই ভোটে দাঁড়াতে অনীহা দেবের? দাবি হিরণের

TMC MP Dev: দেব নিজে এখনও পর্যন্ত পদত্যাগের কার্যকারণ খোলসা করেননি।

কলকাতা: এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশিত না হলেও, আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। আর সেই আবহেই জল্পনা বাড়িয়ে তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (TMC MP Dev)। ঘাটালের সাংসদ দেব তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতেই এই পদক্ষেপ করেছেন কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই দেবকে নিয়ে মুখ খুললেন তাঁর সতীর্থ, বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় , যিনি হিরণ হিসেবে পরিচিত। (Hiranmoy Chatterjee)

দেব নিজে এখনও পর্যন্ত পদত্যাগের কার্যকারণ খোলসা করেননি। তৃণমূলের তরফেও গুঞ্জন নিয়ে কোনও সাফাই দেওয়া হয়নি। তবে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, "বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা। কিন্তু রাজনীতি করতে হলে ২৪ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। গত ১০ বছরে কত বার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি।" 

হিরণ আরও বলেন, "ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওঁর। টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে কী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে! এর একটাই কারণ, কে কত কাটমানি পাবে, কে কত কমিশন পাবে। সাধুবাদ জানাই, ১০ বছর পর বোধোদয় বল যে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভাল অভিনেতা। বার বার বলেছি, ওঁর কাজ অভিনয় করা। অভিনয়. করতে করতে রাজনীতির নাম করে, পাঁচ বছরে একবার ভোট চাইতে আসব, তার পর জিতে গিয়ে আর আসব না, সংসদে যাব না। এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হতো। "

গতকাল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন দেব। কাজের চাপে সময় দিতে না পারায় ইস্তফা, দাবি করা হয়েছে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে। কিন্তু দেবের এই সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। সেই আবহে মুখ খুলেছেন হিরণও।

আরও পড়ুন: CV Ananda Bose: কুরুক্ষেত্রে অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, ভারতের আছে ‘নরেন্দ্র-কৃষ্ণ’, মন্তব্য রাজ্যপালের

ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দু'বার জিতেছেন দেব, ২০১৪ এবং ২০১৯ সালে। তবে বছর দেড়েক আগে, সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি 'প্রজাপতি'র শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলতে শোনা যায়, "দেব শিল্পী। ভাল ছেলে। দলের সম্পদ দেব।"

তার পর হঠাৎ কী হল যে তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করতে হল দেবকে, উঠছে প্রশ্ন। এ নিয়ে অস্ত্রে শআন দিতে নেমে পড়েছেন বিরোধীরাও। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও তৃণমূলকে একহাত নেন। তাঁর দাবি, কোনও ভদ্রলোক তৃণমূলে থাকতে পারেন না। দেবেরও বিরক্তি আসাই স্বাভাবিক। দেবের পদত্যাগপত্র গ্রহণ না-ও করা হতে পারে বলে দাবি করেছেন সুজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget