এক্সপ্লোর

Illegal Building: তৃণমূল কাউন্সিলরের বহুতল বাড়ি বেআইনি ! গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের

Illegal Construction: সজল ঘোষের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায় দু'তলা একটি বাড়ি কিনেছিলেন। কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় সেই বাড়ি। সম্ভবত চারতলা অবধি বাড়ি করার অনুমতি ছিল।

কলকাতা : বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। 

সজল ঘোষের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায় দু'তলা একটি বাড়ি কিনেছিলেন। কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় সেই বাড়ি। সম্ভবত চারতলা অবধি বাড়ি করার অনুমতি ছিল। এরপর বাড়ির পিছনের জমি অনন্যা কিনে নেন বলে অভিযোগ সজল ঘোষের। একত্রীকরণ হয় জমির। সজল ঘোষের আরও অভিযোগ, সন্তোষপুরে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পুরো বাড়িটাই বেআইনি ভাবে দাঁড় করানো হয়েছে। পুরসভার কয়েকদিন আগের এমআইসি মিটিংয়ে এই বাড়িকে বৈধ ঘোষণা করা হয়েছে। সজল ঘোষের কথায়, মেয়র বলেছেন, পুরসভার বেআইনি নির্মাণের সঙ্গে কাউন্সিলরদের কোনও যোগাযোগ নেই। অথচ কাউন্সিলররা নিজেদের নামে এইসব বেআইনি নির্মাণ করছেন। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। 

তবে সজল ঘোষের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাড়িতে থাকার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে। কলকাতা পুরসভা এলাকায় থাকতে গেলে যে কাগজপত্র লাগে, যে নিয়ম মেনে বাড়ি তৈরি করতে হয়, সবই তাঁর করা আছে। সজল ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কোন বাবু কী বললেন, তাঁকে উত্তর দেওয়ার আমার কোনও দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। একটি ঠিকানা দেখে কোনও বাড়ি বৈধ না অবৈধ বলা যায় না। যে কেউ যখন তখন একটা অভিযোগ করতেই পারেন। কিন্তু সেটার তো বৈধতা দেখতে হবে। সজলবাবু কি কোনও কাগজপত্র দেখিয়েছেন, নাকি মুখেই বলছেন? সজলবাবু না জেনে অনেক কথা বলছেন। জি প্লাস থ্রি কিনে তারপর জি প্লাস ফোর হয়েছে বাড়িটি।' অনন্যা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের থেকে ঋণ নিয়েই বাড়ি কিনেছেন তিনি। সেখানেও লোন পাওয়ার জন্য যাবতীয় বৈধ নথি তিনি জমা দিয়েছেন বলেই জানিয়েছেন। এছাড়াও অন্যান্য বলেছেন, কলকাতা পুরসভার এলাকাতে বাড়ি তৈরি করার জন্য যা যা নিয়ম মানতে হয়, যা যা কাগজপত্র থাকা দরকার, বাড়িতে থাকতে গেলে যা যা নথি প্রয়োজন, তার সমস্ত বৈধ নথি তাঁর কাছে রয়েছে। 

আরও পড়ুন- ডাক্তারদের উপর দায় চাপানোর চেষ্টা কেন? প্রতিহিংসার রাজনীতি কেন করা হচ্ছে? প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget