এক্সপ্লোর

Pashchim Medinipur: সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ, কাঠগড়ায় খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক

Pashchim Medinipur News: সরকারি জমিতে কেউ বেআইনি নির্মাণ করছে, এমন প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভূমি রাজস্ব দফতর।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) বেলদায় (Belda) সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণের (Illegal Construction) অভিযোগ। তৃণমূলের মদতেই চলছে সিন্ডিকেট রাজ, অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে, এর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে পাল্টা দাবি করেছে রাজ্যের শাসক দল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভূমি দফতর।

সরকারি জমিতে বেআইনি নির্মাণ?

একসময় এখানেই সরকারি জমি লিজ নিয়ে গড়ে উঠেছিল রাইস মিল। এখন বন্ধ হয়ে পড়ে থাকা সেই রাইস মিলের জায়গায় বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ। কাঠগড়ায় খোদ খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক। পশ্চিম মেদিনীপুরের বেলদায় এই অভিযোগ ঘিরে তুঙ্গে চাপানউতোর। 

স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় রাইস মিলের জায়গায় বেআইনিভাবে আবাসন তৈরি করছেন এলাকার খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক।

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা গোপালকৃষ্ণ দেবনাথের অভিযোগ, 'অবৈধভাবে বিনা অনুমতিতে ঘর হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার তদন্ত করে ব্যবস্থা নিক।'

যদিও, খাদ্য সরবরাহ আধিকারিকের দাবি, তাঁর পারিবারিক জমিতেই তিনি নির্মাণ কাজ করছেন। পশ্চিম মেদিনীপুরের এগরার খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক শান্তনু দাস বলেন, 'জায়গাটা অবৈধ নয়। জায়গাটা আমার বাবার নামে, আমার মা বাড়ি তৈরি করছেন যদিও এটা রাইস মিল। শুধু আমার বাড়ি নয় পার্শ্ববর্তী সমস্ত বাড়িগুলো রাইস মিল হিসেবে রয়েছে।'

যদিও স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের তোড়জোড় চলছে, অভিযোগ বিজেপির। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, 'তৃণমূলের মদতেই অবৈধভাবে সিন্ডিকেট রাজ চলছে। সরকারি খাস জমি বিক্রি করে দিচ্ছে শাসক দলের নেতারা। এর আগে আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছি, BLRO-র কাছে ডেপুটেশন দিয়েছি, কোন লাভ হয়নি।'

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মিহির চন্দের কথায়, 'কেউ ব্যক্তিগতভাবে ঘর করছেন, এখানে দলের কোনও প্রশ্নই আসে না। আর ওখানে রাইস মিল ছিল কিনা ছিল এই বিষয়ে ভূমি দফতর বলতে পারবে।'

আরও পড়ুন: Hooghly News: প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ টাকা, উদ্বোধনে একা মুখ্যমন্ত্রী কেন? প্রশ্ন রেলের

সরকারি জমিতে কেউ বেআইনি নির্মাণ করছে, এমন প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভূমি রাজস্ব দফতর। নারায়ণগড় ব্লকের ভূমি রাজস্ব দফতর আধিকারিক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, 'আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। যদি লিখিত অভিযোগ আসে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্ত জায়গায় কনস্ট্রাকশনের কোনও অনুমতি দেওয়া হয় না। দোষী প্রমাণিত হলে লিগাল অ্যাকশন নেওয়া হবে।'

প্রশাসন সূত্রে খবর, অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে যাবেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget