এক্সপ্লোর

Tanmay Bhattacharya: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সরব মহিলা সাংবাদিক

CPM Leader: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, এক মহিলা সাংবাদিক।

কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। সমাজমাধ্যমে সরব হয়েছেন অভিযোগকারিণী মহিলা সাংবাদিক। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

যৌন হেনস্থার অভিযোগ: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, এক মহিলা সাংবাদিক। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা। তন্ময় ভট্টাচার্য বলেন, "মেয়েটি বলছে আমার কাছে প্রায়ই যায়। যদি প্রায়ই আসে, আর আমি যদি এরকম আচরণ করি, তাহলে আসবে কেন? ওর মালিককে অভিযোগ করবে না কেন? থানায় অভিযোগ করবে না কেন? আমার বিরুদ্ধে আমার পার্টিতে অভিযোগ করবে না কেন? এসবগুলো রাস্তাই তো খোলা ছিল। বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ও অন্তত ১৫ বার আমার বাড়িতে এসেছে ইন্টারভিউ নিতে। আমি কি পাগল, নাকি আমি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই, একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব?''

ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে বরানগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪
ও ৭৫-এর ২ ধারায় মামলা রুজু হয়েছে। ২টি ধারাই জামিন অযোগ্য। সিপিএম নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠা মাত্রই সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডলে প্রথমে অভিযোগকারী সাংবাদিকের বক্তব্য পোস্ট করেন কুণাল ঘোষ। পরবর্তী পোস্টে তিনি প্রশ্ন তোলেন, "কেন এখনও তন্ময় ভট্টাচার্য গ্রেফতার হননি? পশ্চিমবঙ্গ পুলিশ, অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন গ্রেফতার নয়? আমরা রাজনীতি করতে চাই না। না হলে সটান থানায় যেতে পারতাম। পুলিশ কেন এখনও সিপিএমের কমরেডটিকে গ্রেফতার করেনি? জামিনের পর না হয় মীনাক্ষীরা ফুল-মালা নিয়ে সম্বর্ধনা দিতে যাবে। কিন্তু আগে গ্রেফতার করে তরুণীকে ন্যায়বিচার দিন।''

এদিকে দলীয় নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই, পদক্ষেপ করে আলিমুদ্দিন স্ট্রিট। প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে, মেয়েটির প্রতি যে আচরণ করেছে, সেটা খুবই গর্হিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না এবং আমরা ক্ষমার চোখে এগুলো দেখি না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Chinar Park Fire:দুই বহুতলের মধ্যে ব্যবধান এক ফুটেরও কম, চিনার পার্কে অগ্নিকাণ্ডে নজরদারি নিয়ে প্রশ্ন

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget