এক্সপ্লোর

Purulia News: স্কুলের জমি দখল করে 'মার্কেট কমপ্লেক্স' ! কাঠগড়ায় TMC পরিচালিত পঞ্চায়েত সমিতি

School Illegal construction TMC:স্কুলের জমিতে রাতারাতি গড়ে উঠছে মার্কেট কমপ্লেক্স।হস্টেলের জমি দখল করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, এমনই অভিযোগ উঠেছে পুরুলিয়ার কাশীপুরে।

হংসরাজ সিংহ , পুরুলিয়া: পুরুলিয়ার কাশীপুরে স্কুলের জমি দখল করে বেআইনি নির্মাণের ( Illegal construction  in School) অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।বিজেপির তরফে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ওই জমি এখন রাজ্য সরকারের, পাল্টা দাবি তৃণমূলের প্রাক্তন বিধায়কের (TMC)। 

স্কুলের জমিতে রাতারাতি গড়ে উঠছে মার্কেট কমপ্লেক্স

স্কুলের জমিতে রাতারাতি গড়ে উঠছে মার্কেট কমপ্লেক্স।হস্টেলের জমি দখল করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, এমনই অভিযোগ উঠেছে পুরুলিয়ার কাশীপুরে।কাশীপুর পঞ্চকোট রাজ হাইস্কুল। একসময় কাশীপুর রাজার দেওয়া জমিতে তৈরি হয়েছিল স্কুল। আবাসিক পড়ুয়াদের জন্য স্কুলের হস্টেলও ছিল। পরে অন্যত্র স্কুল বাড়ি তৈরি করা হয়। বিজেপির অভিযোগ,স্কুলের অনুমতি ছাড়াই হস্টেলের জমিতে মার্কেট কমপ্লেক্স তৈরি করছে তৃণমূল পরিচালিত কাশীপুর পঞ্চায়েত সমিতি।

'..এটা পুরোটাই বেআইনি'

কাশীপুর বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেছেন, হস্টেলের জমিতে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে পঞ্চায়েত সমিতি বিল্ডিং তৈরি করছে, ব্যবসা করার জন্য। এটা পুরোটাই বেআইনি। স্কুল থেকে কোনও NOC তাদের দেওয়া হয়নি।কিন্তু তাও কাজকর্ম বন্ধ করেনি। BDO-কে বলা হয়েছে তাও বাধা দিচ্ছেন না। আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টকে বলা হয়েছে BLLRO-কে, তাও কোনও কাজ বন্ধ হয়নি। 

'আমি এখন তো শুনিনি,শুনলে হয়তো দেখা হত'

স্কুলের জমিতে কোনও নির্মাণ কাজের কথা জানাই নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কাশীপুর পঞ্চায়েত সমিতি   সভাপতি কবিতা নাগ বলেছেন,আমি এখন তো শুনিনি। শুনলে হয়তো দেখা হত। BDO সাহেবের সঙ্গে আমি আলোচনা করছি। প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই জায়গার অনুমতি-দখল স্কুলের নামেই রয়েছে। ওই জমিতে নির্মাণ কাজের জন্য স্কুলের কোনও অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে বিজেপির তরফে BDO ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। 

আরও পড়ুন, সাতসকালে দিলীপের নিশানায় দেব-র 'ঘাটাল মাস্টার প্ল্যান', বললেন..

'রাজা এখন পশ্চিমবঙ্গ সরকার..'

পুরুলিয়া তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্য স্বপন বেলথরিয়া বলেন,সেই জমি যখনই হস্টেল ছেড়ে দিয়ে চলে এসেছে, তখন রাজার সম্পত্তি। রাজা এখন পশ্চিমবঙ্গ সরকার। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে এই মুহূর্তে কাজ হচ্ছে। সামনেটা মার্কেট কমপ্লেক্স হচ্ছে। ভিতরটা পার্ক হবে। একটা বড় কমিউনিটি হল হবে বেকার যুবকদের কর্মসংস্থান হবে।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কাশীপুরের BDO।
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget