এক্সপ্লোর

Panchayat Vote: পঞ্চায়েত ভোটের মনোনয়নে বিরোধীদের বাধা দেওয়া অভিযোগ! তুমুল অশান্তি জেলায় জেলায়

Panchayat Poll: শনিবারেও একাধিক জেলায় শাসক- বিরোধী অশান্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা: প্রথম দিনের পর পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি। জেলায় জেলায় অশান্তির ছবিই ধরা পড়ছে বারবার। শনিবারেও (Saturday) একাধিক জেলায় শাসক- বিরোধী অশান্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। এই পরিস্থিতিতে অভিযোগের ভিত্তিতে রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। 

এদিন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

অন্যদিকে, বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে এসে ব্যাপক গন্ডগোল। বিজপির মণ্ডল সহসভাপতি সোমনাথ মণ্ডলকে প্রচণ্ড মারধরের অভিযোগ। সোমনাথ মণ্ডলের হাত-পা ভেঙে দেওযা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।                                

এদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরেও অশান্তির আবহ তৈরি হয়েছে। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। 

মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ হয় এদিন। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

অন্যদিকে, রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এ তো মৃত্যুকে ডেকে আনা। আধাসেনা দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে। পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি রাজভবনে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। বিজেপি সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের পরের দিনই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এবং এক্ষেত্রে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা না করেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানাতেই রাজভবনে বিজেপির প্রতিনিধিদল। খবর সূত্রের। দলে রয়েছেন একাধিক বিজেপি বিধায়ক।  

 

আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget