এক্সপ্লোর

State Covid: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ফের সংক্রামিত প্রায় ৩ হাজার, মৃত ৩

Corona Cases In Bengal: লাগাম নেই রাজ্যের করোনা-সংক্রমণে। গত চব্বিশ ঘণ্টায় ফের তিন হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। নির্দিষ্ট করে বললে ওই মেয়াদে নয়া সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৯৬৮। মারা গিয়েছেন তিন জন। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: লাগাম নেই রাজ্যের (state) করোনা-সংক্রমণে (corona)। গত চব্বিশ ঘণ্টায় ফের তিন হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমবঙ্গে (bengal)। নির্দিষ্ট করে বললে ওই মেয়াদে নয়া সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৯৬৮। মারা গিয়েছেন তিন জন। 

শনিবার যা দেখা গেল... 

 চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর এদিন যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে শনিবার পজিটিভিটি রেট ছিল ১৫.৬৯ শতাংশ। সংক্রামিতের সংখ্যার বিচারে শেষ এক দিনে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। শেষ এক দিন নতুন করে ৭৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন ওই জেলায়। কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা ৭৪২। এর পরেই রয়েছে হুগলি। গত চব্বিশ ঘণ্টায় একশো তিরাশি জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। 

উদ্বেগ বাড়াচ্ছে করোনা...

  শুক্রবারও মোটের উপর এক ছবি ধরা পড়েছিল রাজ্যে। শেষ এক দিনে নতুন সংক্রামিতের সংখ্যা প্রায় তিন হাজার ছুয়ে ফেলে গত কাল। মারা যান তিন জন। পজিটিভিটি রেট ছিল ১৬.৯২ শতাংশ। লক্ষণীয় বিষয় হল, জেলাওয়াড়ি বিচারে গত কালও শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা ও কলকাতা। অর্থাৎ করোনা-চিত্রে মোটের উপর খুব কিছু বদলায়নি এক দিনে। আশার কথা একটাই। এবারের ধাক্কায় উপসর্গের তীব্রতা বেশিরভাগ ক্ষেত্রে খুব কম। কিন্তু তাতে ঢিলেমি দেওয়া উচিত হবে না, বলছেন  চিকিৎসকরা। কারণ তাঁদের অনেকের পর্যবেক্ষণ, গুরুতর অসুস্থের সংখ্যা কমলেও যাঁদের অবস্থা সেই রকম পর্যায়ে যাচ্ছে তাঁরা কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়ে যাচ্ছেন। এক্ষেত্রে দ্বিতীয় ঢেউয়ের সময়ের স্মৃতি উঠে আসছে। তা ছাড়া, এই দফায় অনেক শিশুও করোনা-আক্রান্ত হচ্ছে।

সতর্কতাই বিধেয় 

  পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরোয় তাই বার বার আগাম সতর্কতার কথা বলছেন ডাক্তাররা। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি বুস্টার ডোজ নিতেও জোর দেওয়া হচ্ছে। করোনা যে চলে যায়নি, সুযোগ পেলে বার বার ফিরে আসতে পারে সে কথা মনে রেখে এগিয়ে চলতে বলা হচ্ছে সকলকে।

আরও পড়ুন:ভাঙড়ের বাসিন্দার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ! শিউরে উঠল রাজারহাটবাসী

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget