এক্সপ্লোর

Amarnath Yatra: 'ভোলেবাবার জায়গা, মৃত্যুভয় নেই', পহেলগাঁও হামলার স্মৃতি ভুলে সেই রুটেই অমরনাথ যেতে চান তীর্থযাত্রীরা

Kashmir News: দুর্গম পাহাড়ের বুকে তুষারধবল শিবলিঙ্গ... আধ্য়াত্মিক টান, সঙ্গে অপরূপ প্রকৃতির প্রেমে, প্রতিবছরই অমরনাথ যাত্রায় সামিল হন হাজার হাজার পুণ্য়ার্থী

সন্দীপ সরকার, কলকাতা: পহেলগাঁওয়ে বেছে বেছে পঁচিশ জন হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। তাতেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙেনি। আসন্ন অমরনাথ যাত্রায় অংশ নিতে তুঙ্গে উৎসাহ।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট পেয়েছেন। তীর্থযাত্রীরা বলছেন, 'ওটা হিন্দুদের জায়গা। ভোলেবাবার জায়গা। জীবন মৃত্য়ুর ভয় নেই। আরও যাব।'

দুর্গম পাহাড়ের বুকে তুষারধবল শিবলিঙ্গ... আধ্য়াত্মিক টান, সঙ্গে অপরূপ প্রকৃতির প্রেমে, প্রতিবছরই অমরনাথ যাত্রায় সামিল হন হাজার হাজার পুণ্য়ার্থী। কিন্তু, পহেলগাঁওয়ের ঘটনা ভূস্বর্গকে বিভীষিকাময় করে তুলেছে। যে সবুজ উপত্য়কা পেরিয়ে প্রতিবছর অমরনাথ যাত্রায় যান পুণ্য়ার্থীরা মঙ্গলবার এই গালিচাই ভেসেছে হিন্দু পর্যটকদের রক্তে। কিন্তু সেই সন্ত্রাস, আতঙ্ক পুণ্য়ার্থীদের মনোবল যে এতটুকুও ভাঙতে পারেনি, তার প্রমাণ অমরনাথ যাওয়ার জন্য় এই আবেগ।

ব্য়ারাকপুরের বাসিন্দা দোলন মণ্ডল বলছেন, 'চন্দনওয়াড়ি থেকে যাব। ইচ্ছে আছে পহেলগাঁও থেকে যাওয়ার। যে ডেটে যাওয়ার পারমিশন পাবেন, সেই ডেটে কী হবে। তবে সরকার যা চয়েস দেবে, তা দিয়ে যেতে হবে।' সোদপুরের বাসিন্দা শুভদীপ দাস বলছেন, 'ইচ্ছা পহেলগাঁও হয়ে যাওয়ার। রেজিস্টরেশনের ডেটের ওপর নির্ভরশীল। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। হামলা হয়েছে অবশ্য়ই। কিন্তু প্রশাসন সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা আছে।'

অমরনাথ যাত্রার দুটো রুট। একটি বালতাল হয়ে... এই পথে অপেক্ষাকৃত কম সময় লাগে। আরেকটি পহেলগাঁও... এই রুটে অমরনাথের বেস ক্য়াম্পে পৌঁছতে সময় লাগে ৩ থেকে ৫ দিন। দেরীতে হলেও, পুণ্য়ার্থীদের প্রথম পছন্দ পহেলগাঁও রুট-ই। কারণ, এই পথে উপত্য়কার অপরূপ রূপ। কিন্তু, সেই পহেলগাঁওয়েই স্ত্রী, সন্তান, আত্মীয়দের সামনে বেছে বেছে খুন করা হয়েছে হিন্দু পর্যটকদের। পর্যটকদের মধ্য়ে ত্রাস, আতঙ্ক আনার চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু, সেই চেষ্টা যে পুরোপুরি ব্য়র্থ হয়েছে, তার প্রমাণ পহেলগাঁও পেরিয়ে অমরনাথে যাওয়ার এই ভয়হীন আবেগ। 

বরানগরের বাসিন্দা, মহুয়া দাস বলছেন, 'কোনও ভয় কাজ করছে না। আমরা ঈশ্বরের কন্ট্রোলে। তিনি দেখবেন। চন্দনওয়াড়ি(পহেলগাঁও) হয়েই যাব।' সোদপুরের বাসিন্দা সুমনা রায় বলছেন, 'একদম ভয় পাচ্ছি না। ঈশ্বর দেখে নেবে। পহেলগাঁও হয়ে যাব। ওই ঘটনার জন্য় যে ভয়ে যাব না, এমনটা নয়।' ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেখানে যাওয়ার জন্য় প্রথমে কমপালসরি হেল্থ সার্টিফিকেট জোগাড় করতে হয় সরকারি হাসপাতাল থেকে। তারপর সেই সার্টিফিকেট জমা দিতে হয়, নির্দিষ্ট ব্য়াঙ্কের বিশেষ শাখায়। তারপরই মেলে অমরনাথ যাত্রার পারমিট। 

মল্লিকবাজার শাখার জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের ম্যানেজার অনিল শর্মা বলছেন, 'মানুষ আমাদের ব্য়াঙ্কে আসছে। টাকা দিচ্ছে। ৩ তারিখ থেকে যাত্রা। যাত্রা শেষের ৮দিন আগে পর্যন্ত পারমিট দেওয়া হয়। প্রচুর মানুষ আসছে। যে ঘটনা ঘটেছে, তাতেও উৎসাহের শেষ নেই।' সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট নিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget