এক্সপ্লোর

Amarnath Yatra : ' কখনও বলছিল নাম নেই ডেড-লিস্টে, আবার কখনও....' অবশেষে স্বস্তি?

নিখোঁজ সোদপুরের বাবা, মা ও ছেলে । শুক্রবার বিপর্যয়ের পর থেকে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি ওই তিনজনের সঙ্গে।

সমীরণ পাল, সোদপুর : আগ্রাসী হড়পা বান কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। এখনও নিখোঁজ বহু। রোজই মৃহদেহ নামছে পাহাড় থেকে। প্রাণ গিয়েছে বারুইপুরের মেয়ে বর্ষার। এই দুঃসংবাদের মধ্যেই আরও এক বাঙালি পরিবারের খোঁজ মিলছিল  না বিপর্যয়ের পর থেকে। 

নিখোঁজ সোদপুরের বাবা, মা ও ছেলে
অমরনাথ দর্শনে গিয়ে সাময়িক যোগাযোগ হারান সোদপুরের বাবা, মা ও ছেলে। উত্তর নাটাগড়ের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী নারায়ণচন্দ্র দে, স্ত্রী রুমা ও ছেলে সাগরকে নিয়ে ৪ জুলাই অমরনাথ রওনা দেন। সাগর এখনও অপ্রাপ্তবয়স্ক। বৃহস্পতিবার শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ হয় তাঁদের। শুক্রবার বিপর্যয়ের পর থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ করা যায়নি ওই তিনজনের সঙ্গে। তারপর আসে স্বস্তির খবর। অমরনাথ-বিপর্যয়ের তিনদিন পর, সন্ধান মিলল সোদপুরের উত্তর নাটাগড়ের বাসিন্দা বাবা, মা ও ছেলের। উদ্ধারের পর তাঁদের পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবার সূত্রে খবর। 

'কেউ নেই তালিকায়'
হাহাকার চলছিল পরিবার জুড়ে। পরিবারের সদস্যা জানালেন, পরিবারের মানুষদের খোঁজে সারাদিন ফোন করেছেন বিভিন্ন হেল্পলাইনে। জম্মুতে ফোন করে কখনও জেনেছেন, ডেডলিস্টে নাম নেই নারায়ণচন্দ্র দে বা পরিবারের কারও। আবার কখনও বলা হচ্ছিল, এই নামের কেউ নেই তালিকায়। 

অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ।  চারিদিকে শুধুই আতঙ্কের ছবি। বিপর্যস্ত উপত্যকায় আটকে ত্রস্ত বাংলার পুণ্যার্থীরাও। বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তাঁরা। এদিকে হাতে আর টাকা নেই। কিন্তু তাঁবুতে তো থাকতে হবে। সেখানে বিনা পয়সায় আর আশ্রয় দিতেও চাইছেন না মালিকদের একাংশ। সবমিলিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্কের দিন-রাত্রি। এদিকে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারেও। 

প্রাণ গিয়েছে বারুইপুরের মেয়ের
অন্যদিকে প্রাণ গিয়েছে বারুইপুরের মেয়ে বর্ষা মুহুরির। কলকাতায় এনে তাঁর শেষকৃত্যও সম্পন্নও হয়েছে। রবিবার বারুইপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget