এক্সপ্লোর

Child Death: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে

Child Death Update: জ্বর-সর্দি নিয়ে ভর্তি করা হয় ১৪ মাসের শিশুটিকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু। বিসি রায় হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু। জ্বর-সর্দি নিয়ে ভর্তি করা হয় ১৪ মাসের শিশুটিকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। ২ মাসে বেসরকারি মতে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জন।

অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুর মৃত্যু

রাজ্যজুড়ে বাড়ছে অ্যাডিনো আতঙ্ক। সেই আবহে ফের এক শিশুর মৃত্যু হল বিসি রায় হাসপাতালে।

অ্যাডিনো আতঙ্ক বাড়িয়ে কলকাতায় সামনে এল আরও ১৩ শিশুর মৃত্যুর খবর। তার মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে মৃত্যু হল ১২৬ জন শিশুর। ভাইরাসজনিত কারণে যে এরকম হবে, তা জানা ছিল না। বিসি রায় হাসপাতালে গিয়ে স্বীকার করলেন স্বাস্থ্য অধিকর্তা। আগের থেকে কমেছে ভিড়, দাবি হাসপাতালের অধ্যক্ষের। মার্চের শেষে কমবে সংক্রমণ, মত বিশেষজ্ঞদের। 

ক'দিন আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়েছিলেন তিনি। ছবি তুলতে নিষেধ করা থেকে, শিশু মৃত্যু নিয়ে খবর করাতেও আপত্তি জানান স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। বুধবার তিনিই স্বীকার করলেন, ভাইরাসজনিত কারণে এরকম যে হবে, তা জানা ছিল না। ভয়াবহ অ্যাডিনো-আতঙ্কের মধ্যে কলকাতায় আরও ১৩ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। তার মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কলকাতা মেডিক্যালে ২ এবং বি সি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে ১ শিশুর। সব মিলিয়ে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত ২ মাসে মৃত শিশুর সংখ্য়া বে়ড়ে দাঁড়াল ১২৬। 

পরিস্থিতি সামাল দিতে বিসি রায় শিশু হাসপাতালের ইমার্জেন্সিতেই খোলা হয়েছে ফিভার ক্লিনিক। মেডিক্যালের মৃত ২ শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অ্যাডিনো পজিটিভ। অন্যদিকে, বুধবার সকালে বনগাঁর বাসিন্দা ৯ মাসের শিশুর মৃত্যু হয় বি সি রায় হাসপাতালে। ওই শিশু ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসে আক্রান্ত ছিল বলে পরিবারের দাবি। 

আরও পড়ুন: Murshidabad News: রঙের উৎসবে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলল দোকান, জখম ১

রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় এদিন কলকাতা মেডিক্যাল ও বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়। এদিন বিসি রায় হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিকর্তাও। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেড নিয়ে অভিযোগ জানান এক অভিভাবক। পরে স্বাস্থ্য অধিকর্তা স্বীকার করেন, পরিস্থিতি এরকম হবে, তো বোঝা যায়নি।

এই পরিস্থিতিতে, হাসপাতালগুলির দাবি, এই মুহূর্তে কোনও বেডে একাধিক শিশু ভর্তি নেই। অভাব নেই আইসিইউ-এর।  

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget