এক্সপ্লোর

Mamata-Amit Meeting: কাল নবান্নে মুখোমুখি অমিত-মমতা

East Zonal Council Meeting: আগামীকাল নবান্নে মুখোমুখি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে যান তিনি। আগামীকাল নবান্নে মুখোমুখি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। তার আগে রাজ্যে সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, আগামীকাল  ১৭ ডিসেম্বর নবান্নে (Nabanna) অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক (Meeting)। জানা গিয়েছে, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আসছেন অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও থাকার কথা রয়েছে ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Odisha), বিহার (Bihar), সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রীদেরও। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ৫ নভেম্বরের বৈঠক হবে ১৭ ডিসেম্বর। এই বৈঠকটি এর আগেই করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও অন্যান্য কর্মসূচি থাকায় বাতিল করেছেন ইস্টার্ন রিজিওনাল কাউন্সিলের এই বৈঠক। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে নিরাপত্তা, সমন্বয়, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণের জন্য এই বৈঠক আয়োজন করা হয়ে থাকে।           

রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছে তার দামামা। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে পৌঁছন অমিত শাহ। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক অমিত শাহের। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ। হঠাৎ কেন মুরলীধর সেন লেনে আসছেন অমিত শাহ, শুরু হয়েছে জল্পনা। অমিত শাহ আসার আগেই এদিন নিশ্চিদ্র নিরাপত্তা বিমানবন্দর চত্বরে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিজেপির রাজ্য অফিসও। বিমানবন্দর থেকে সরাসরি যান বিজেপি রাজ্য দফতরে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই বৈঠকে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ ১৪ জন বিজেপি নেতা। এরপর বাইপাসের ধারে একটি হোটেলেও নিরাপত্তার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। অমিত শাহকে স্বাগত জানাতে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। সন্ধে নামতে রাজ্য দফতের আসতে শুরু করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতেৃ পৌঁছন বিজেপির কর্মী সমর্থকরাও।

আরও পড়ুন:  Amit Shah: পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট, আজই রাজ্যে অমিত শাহ

                          

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget