এক্সপ্লোর

Amit Shah Kolkata Rally: 'CAA দেশের আইন, আমরা লাগু করবই', মমতাকে উদ্দেশ্য করে অমিত শাহ

BJP Amit Shah Kolkata Rally : লোকসভা ভোটের আগে পাখির চোখ কোন দিকে ? রাজ্যে এসে কোন বিষয়টাকে ঢাল বানালেন অমিত শাহ, মমতাকে আক্রমণ করে কী বললেন তিনি ?

কলকাতা: আর একটা মাস মাঝে। বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। বড় পরীক্ষায় ফল করতে কোন কোন বিষয়গুলিকে বেছে নেওয়া হবে গেরুয়া শিবিরে, সে প্রশ্ন নিয়ে চাপান উতোর আগে থেকেই ছিল রাজনৈতিক মহলে। তার উপর সদ্য কলকাতায় রাম মন্দিরের আদলের দুর্গা পুজোর প্যান্ডেল উদ্বোধন করে গিয়েছেন সবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এবার কথা হচ্ছে, সেসময় কার্যতই তিনি বলে গিয়েছিলেন,' এখন রাজনীতির কথা বলবো না, একমাস পর আসছি..।' দেখতে দেখতে অবশেষে এল সেই দিন। আজ বিজেপির মেগা ইভেন্ট শাহর সভাকে ঘিরে।  বিষয়টা পুরনো হলেও প্রাসঙ্গিক এবং প্রশ্ন তুলছে আজও দেড়শো কোটির মস্তিষ্কে। আর লোকসভা ভোটের আগে কার্যত যে কয়টি বিষয়েই তোপ দাগলেন আজ অমিত শাহ, তার মধ্যে অন্যতম CAA। 

উল্লেখ্য, ২০১৯ সালে পাশ হয়েছিল সিএএ বিল। যদিও এই সিএএ নিয়ে কম বিতর্কের ঝড় ওঠেনি। এমন কি মতুয়াদের জন্য CAA প্রসঙ্গ তুলেও একাধিকবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন শাসকদলের শীর্ষ নের্তৃত্ব।মূলত উনিশের লোকসভা নির্বাচন থেকে একুশের বিধানসভা নির্বাচন, বার বার বিজেপি এবং দলের কেন্দ্রীয় নেতাদের মুখে বাংলায় সিএএ চালুর প্রসঙ্গ উঠে এসেছে। মতুয়াদের মন জিততে প্রধানমন্ত্রী মোদি ছুটে গিয়েছিলেন মতুয়াদের শ্রদ্ধেয় বড়মার কাছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতে গুরুচাঁদের মূর্তির সামনেও শ্রদ্ধা জানিয়েছিলেন মোদি।

আরও পড়ুন, 'গো ব্যাক অমিত শাহ', BJP-র সভার আগে স্লোগান দিয়ে বিক্ষোভ TMC-র

উল্লেখ্য, বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। এর মধ্যে ৩১টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। আর তাই মতুয়া ভোট ব্যাঙ্ক নিয়ে ফের ময়দানে বিজেপি-তৃণমূল । এখন কথা হচ্ছে ভোটের আগে পাখির চোখ কোন দিকে, তা আর নতুন করে বোঝানোর অবকাশ রাখা হয়নি। এদিন লোকসভা ভোটের আগে অমিত শাহ স্পষ্ট বলেন, 'এত অনুপ্রবেশ হলে কোনও রাজ্য হলে সেখানে উন্নয়ন হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভোটের জন্য সিএএ-র বিরোধিতা করছেন। আমি বলছি, সিএএ আইন হয়ে গেছে, প্রণয়নও হয়ে যাবে। ' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget