এক্সপ্লোর

Amit Shah BJP Rally: 'গো ব্যাক অমিত শাহ', BJP-র সভার আগে স্লোগান দিয়ে বিক্ষোভ TMC-র

Amit Shah Kolkata Rally: আজ বিজেপির মেগা ইভেন্ট, অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। তার আগেই প্রতিবাদ তৃণমূলের, কী দাবি বিক্ষোভকারীদের ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'মোটা ভাই ভোট নাই','গো ব্যাক অমিত শাহ' স্লোগান দিয়ে রাস্তা অবরোধ তৃণমূলের (TMC Agitation) ।একদিকে যখন অমিত শাহের সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ঠিক সেই সময় সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের কালুতলায় লেবুখালী হাসনাবাদ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।

বিক্ষোভকারীদের দাবি,' কেন্দ্র যে বঞ্চনা করছে রাজ্যের প্রতি এবং দাঙ্গাবাজ অমিত শাহ এর এই রাজ্যে সভা করার কোনও অধিকার নেই। আগে রাজ্যের দাবি পূরণ করুক, তারপরে ভোট করবে।' প্রসঙ্গত, কলকাতায় আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

মূলত, অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল। 

আরও পড়ুন, শাহর সভায় যোগ দিতে নৌকায় করে রওনা সুন্দরবনের BJP- কর্মী সমর্থকদের

কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget