এক্সপ্লোর

Amit Shah BJP Rally: শাহর সভায় যোগ দিতে নৌকায় করে রওনা সুন্দরবনের BJP- কর্মী সমর্থকদের

Amit Shah Kolkata Rally: কলকাতায় বিজেপির জনসভায় যোগদানের উদ্দেশ্যে, প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে নৌকায় করে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আজ বিজেপির মেগা ইভেন্ট (Amit Shah BJP Rally)। অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। আর তাই এদিন কলকাতায় বিজেপির জনসভায় যোগদানের উদ্দেশ্যে, প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে নৌকায় করে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা (BJP Workers Supports)।

উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনে এলাকার শমসের নগর যোগেশগঞ্জ দুলদুলি সহ বিভিন্ন এলাকা থেকে দিনের আলো বেরোনোর আগে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নৌকায় করে বিজেপি কর্মী সমর্থকরা। নৌকায় করে তাঁরা নেবুখালী ঘাটে আসেন এবং সেখান থেকে বাসে করে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতায় আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

মূলত, অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল। 

আরও পড়ুন, শালপাতায় গরম ভাত, শাহর সভা ঘিরে BJP-র কর্মীদের খাওয়ার ব্যবস্থা হাওড়ায় 

কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget