এক্সপ্লোর

Amit Shah On Sandeshkhali : 'বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল' BJPর জাতীয় বৈঠকে সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন শাহ

BJP National Convention: সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনেন অমিত শাহ। তিনি বলেন, 'সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: সারা বাংলা তোলপাড়। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজবাদশা ও তার সঙ্গী শাকরেদদের বিরুদ্ধে গর্জে উঠেছে সেখানকার নারীদের একটা বড় অংশ। উত্তম সর্দারের পর অবশেষে গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরাও। এরই মধ্যে অশান্ত সন্দেশখালির মানুষের কাছে পৌঁছতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন বিরোধীরা। নাড্ডার পাঠানো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও ফিরে যেতে হয়েছে রামপুর থেকে। সেখান থেকেই সন্দেশখালির মেয়েদের সঙ্গে ভিডিও-কলে কথা বলেছেন বিজেপির প্রতিনিধিরা। তার আগেই সন্দেশখালি যাওয়ার পথে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সুকান্ত মজুমদারকে। শনিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন দিল্লিতে।

তারপর রবিবারই সন্দেশখালি প্রসঙ্গ টেনে বাংলার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করলেন অমিত শাহ। বিজেপির ন্যাশনাল কনভেনশনে শাহর মুখে শোনা গেল সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনেন অমিত শাহ। তিনি বলেন, 'সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে'। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন অমিত শাহ। 

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রত্যয়ী কণ্ঠে শাহ বলেন, আবারও দেশের মানুষ ভরসা রাখবেন মোদিতেই। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবে মোদি সরকার। তিনি বলেন, 'মোদিজি দেখিয়েছেন, কৃষকের স্বার্থ সুরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে সম্ভব। দেশের অর্থনীতি ১১ নম্বর থেকে ৫ নম্বরে এসে গেছে। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে, দেশের অর্থনীতিও ৩ নম্বরে চলে আসবে। '

ফের একবার পরিবারতন্ত্র ইস্যুতে কংগ্রেসের উদ্দেশে আক্রমণ শানান তিনি। তিনি বলেন, 'ইন্ডিয়া জোট ও কংগ্রেস দেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি করে দেশকে পিছিয়ে দিয়েছে। মোদিজি দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি শেষ করেছেন। এবারের ভোটে দুই মেরু স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে মোদিজির নেতৃত্বে এনডিএ, অন্যদিকে পরিবারবাদী পার্টির জোট ইন্ডিয়া জোট। দেশে দুর্নীতির জনক কংগ্রেস' 

তিনি আরও বলেন, 'মোদিজির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া। সনিয়া গাঁধীর লক্ষ্য রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। বিজেপি পরিবারবাদী দল হলে, চা-ওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হতে পারতেন না' 

আরও পড়ুন :

কেন ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিলেন সন্দেশখালির নির্যাতিতা? তবে কি পুলিশে অনাস্থা?

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget