এক্সপ্লোর

Amit Shah on BJP : ‘নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য হল দেশের সুরক্ষা দুর্ভেদ্য করে তোলা’ বনগাঁয় বললেন অমিত শাহ

'অনুপ্রবেশ ও পাচার স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি যাবে।' কেন্দ্র-রাজ্য বিএসএফ তরজা নিয়ে খোঁঁচা অমিত শাহের।

সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগনা) : বিধানসভা ভোটের (WB Assembly Election) বছরখানেক বাদে রাজ্যে পা রাখলেন অমিত শাহ (Amit Shah)। যেখানে বিএসএফের প্রশংসা উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। পাশাপাশি 'সুরক্ষা' প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের পদক্ষেপ সম্পর্কে মুখ খুললেন তিনি। বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, 'নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য হল দেশের সুরক্ষা দুর্ভেদ্য করে তোলা'।

অত্যাধুনিক আউটপোস্টের উদ্বোধন

এদিন হিঙ্গলগঞ্জে ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সের ও পরে বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন অমিত শাহ। বনগাঁয় অমিত শাহ বলেন, 'হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান বিওপি-র উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন থেকে অনুপ্রবেশ ও পাচারের কথা বলা হচ্ছিল। কিন্তু যে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা হয়েছে তাতে অনুপ্রবেশ, পাচার বন্ধ হবে।’

বিএসএফের প্রশংসা

বিএসএফের অনুষ্ঠানে দাঁড়িয়ে তাদের প্রশংসা করে অমিত শাহ বলেন, 'বিএসএফ কঠিনতম পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে চলেছে। সুন্দরবনে ৩ নদীর মাঝে দাঁড়িয়ে অনুপ্রবেশ ও পাচার রুখে চলেছে বিএসএফ। বিএসএফ সীমান্তে আছে বলেই দেশ সুরক্ষিত রয়েছে। ফেন্সিং নয়, দেশের সুরক্ষা শুধুমাত্র বিএসএফ করতে পারে।’

রাজ্যের ভূমিকাকে খোঁচা

মাঝে বিএসএফের কার্যকলাপের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল রাজ্য ও কেন্দ্র। যে প্রসঙ্গ টেনে রাজ্যকে খোঁচা দিয়ে অমিত শাহের সংযোজন, 'সত্তরের দশকে বাংলাদেশের জন্ম দিতে বিএসএফ ও সেনা দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। মানবতা রক্ষার্থেও বিএসএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।অনুপ্রবেশ ও পাচার স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি যাবে।'

শাহি সফর নিয়ে তৃণমূলের খোঁচা

অমিত শাহের সফরসূচি নিয়ে আগেই খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতা কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, বিএসএফ-কে বিজেপির ক্যাডার বানাবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদের অপব্যবহার করবেন না।

আরও পড়ুন- দু'দিনের 'শাহি' সফর শুরু আজ, অভিভাবকের খোঁজে বঙ্গ-বিজেপি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget