এক্সপ্লোর

Encephalitis: ডেঙ্গির মাঝেই বাড়ছে এনসেফ্যালাইটিস, কেন্দ্রীয় রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Fever: আক্রান্তের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। মৃ্ত্যুর নিরিখে উত্তরপ্রদেশের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বাংলা।

সন্দীপ সরকার, কলকাতা: ডেঙ্গি, ম্যালেরিয়ার মধ্যেই মশা-বাহিত এনসেফ্যালাইটিস নিয়ে বাড়ল উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে ধরা পড়েছে সেই ছবি। আক্রান্তের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। মৃ্ত্যুর নিরিখে উত্তরপ্রদেশের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বাংলা।শেষ তিনমাসে রাজ্যে প্রায় ৭ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত রাজ‍্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩২৬। মৃৃত্যু হয়েছে ২৭ জনের। শেষবার রিপোর্ট প্রকাশিত হয়েছিল ৩১ অগাস্ট। সেই সময় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৯৮, মৃ্ত্যু হয়েছিল ২ জনের।

ইতিমধ্যেই ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে আতঙ্ক বেড়েছে রাজ্যে। মশাবাহিত এই রোগ নিয়ে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্য দফতরও। ম্য়ালেরিয়া নিয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে। কী ছিল সেই পরিসংখ্যানে?

চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৩৯ জন। দ্বিতীয়তে ছত্তীসগঢ়, এখনও পর্যন্ত ২৪ হাজার ১২৩ জন ম্য়ালেরিয়ায় আক্রান্ত। ২০ হাজার ৭১৩ জন ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয়তে ওড়িশা। একদিকে ডেঙ্গি-বাহক এডিস, অন্যদিকে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস। দুই মশার দংশন থেকে বাঁচতে আপাতত মশারির রক্ষাকবচের ওপরেই বেশি করে জোর দিচ্ছেন চিকিৎসকরা। 

মশাদের আরও একটি চারিত্রিক পরিবর্তন বিশেষজ্ঞদের নজরে এসেছে। এতদিন নোংরা জমা জলে বংশবিস্তার করত অ্যানোফিলিস মশা। এখন দেখা যাচ্ছে, পরিষ্কার জমা জলেও ডিম পাড়ছে ম্যালেরিয়ার জীবাণু বাহক মশা। অ্যানোফিলিস মশার সংখ্যা বৃদ্ধির ফলে, বর্তমানে, ডেঙ্গি আক্রান্তের থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

ডেঙ্গির প্রকোপও চলছে
শীত এলেও কমছে না মশাবাহিত রোগের দাপট। কলকাতায় পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। বেলেঘাটা আইডিতে রোগীমৃত্যুর ঘটনা ঘটেছে। রাজারহাট-গোপালপুর এলাকাতেও আরও মৃত্যুর ঘটনা ঘটেছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta university) জুলজি বিভাগের (Zoology Department) গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডেঙ্গি (Dengue)-বাহক এডিস মশার থেকে বেশি পরিমানে জন্মাচ্ছে ম্যালেরিয়ার (Malaria) বাহক অ্যানোফিলিস মশা। উদ্বেগ, কলকাতা (Kolkata) হরে। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। পতঙ্গবিদ, অধ্যাপক-গবেষকদের দাবি, বর্তমান আবহাওয়ায় দেখা যাচ্ছে,  ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে । বেশি পরিমানে জন্মাচ্ছে, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। আর এই পরিস্থিতিতেই আরও বেশি আতঙ্কে রয়েছেন কলকাতা পুরসভা ও লাগোয়া একাধিক জেলার বাসিন্দারা।

আরও পড়ুন: এবার CBI-এর বিরুদ্ধেই চুরির অভিযোগ, অভিযোগ দায়ের লালনের স্ত্রীর 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget