এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতা

SSC Scam: নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতা।

কলকাতা: 'চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতির স্ত্রীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল ওরফে আরমানের স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে টাকা। তার মধ্যে ৩৯ লক্ষ টাকা জমা পড়ে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার পিএ-র অ্যাকাউন্ট থেকে। গতকাল গোপালের সঙ্গে মুখোমুখি জেরায় কুন্তল এমনটাই বলেছেন বলে দাবি সিবিআই সূত্রের।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারিই ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে কুন্তল ঘোষের। সেদিনই যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে বিচারভবনের ইডি স্পেশাল কোর্ট পেশ করা হয়। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসূত্র নিয়ে নতুন তথ্যপ্রমাণ পেশ করে ইডি। পাশাপাশি কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতাও করে তারা। মঙ্গলবারই ইডি সূত্রে দাবি করা হয়, জেরায় ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পৌঁছেছিল মানিক ভট্টাচার্যের কাছেও। ৩ জন হ্যান্ডেলারের মাধ্যমে সেই টাকা পাঠানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির কাছে। 

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষকে জেরা করে ও বিভিন্ন সূত্র মারফত ২৫ জন এজেন্টের নাম পাওয়া গেছে, যারা কুন্তল ঘোষকে টাকা দিয়েছিলেন চাকরির জন্য। ইডি সূত্রে খবর, এরকম ৮ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্য়েই। কত জনের জন্য টাকা দেওয়া হয়? ইন্টারভিউয়ে পাস করিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দেওয়া হয়েছিল কতজনের, এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে তার তালিকা তৈরি করতে চাইছে ইডি। ইতিমধ্য়েই, ইডি সূত্রে দাবি করা হয়েছে, আপার প্রাইমারির চাকরি পাইয়ে দিতে ৮ লক্ষ টাকা করে নিতেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। প্রাইমারির জন্য নিতেন ৭ লক্ষ। এমনকি, কলকাতা হাইকোর্ট যখন প্যানেল বাতিল করে তখনও সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে ১-২ লক্ষ করে টাকা নিতেন কুন্তল ঘোষ। 

তাপস গ্রেফতারিতে কুন্তলের প্রতিক্রিয়া: এরপর  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় তাপস মণ্ডল। তাঁর গ্রেফতারে প্রতিক্রিয়ায় দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেন, 'আমার অভিযোগ যে সত্যি হল, এটা জেনে খুশি হলাম'।

অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে আসে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের ‘ত্রিভুজ’। সিবিআই সূত্রে দাবি, চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি। তিনজনই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। তাই কুন্তলকে আজ নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। সূত্রের খবর, তাপস, কুন্তল ও নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।

আরও পড়ুন: DA Agitation: ঝাঁঝ বাড়ছে আন্দোলনের, মধ্যাহ্নভোজের বিরতিতে ধিক্কার দিবস পালনের সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
Swachh App: 'স্বচ্ছ' অ্যাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কী কী পরিষেবা পাওয়া যাবে?
'স্বচ্ছ' অ্যাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, কী কী পরিষেবা পাওয়া যাবে?
Samik Bhattacharya:
"আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল কংগ্রেস অক্ষত আছে", ডিজে থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য
TMC News: রানিগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল, সন্দেশখালিতেও মিলল ত্রাণসামগ্রী
রানিগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল, সন্দেশখালিতেও মিলল ত্রাণসামগ্রী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget