এক্সপ্লোর

Anis Khan Death: আস্থা নেই সিট তদন্তে, তাঁরাও সিবিআই চান, জানালেন আনিসের বাবা

Anis Khan Death: আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর একমাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু কী ভাবে মৃত্যু হল আনিসের, তা এখনও স্পষ্ট নয়।

হাওড়া: আনিস খান হত্যাকাণ্ডে (Anis Khan Death) সিটের (SIT) তদন্তে অনাস্থা জানিয়ে, আরও একবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানাল পরিবার। পথে নেমে প্রতিবাদ জানিয়ে, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেসও (Congress)। পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও সিবিআই চাওয়া হচ্ছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সিট তদন্তে আস্থা নেই আনিসের পরিবারের

আনিসের বাবা সালেম খানের বক্তব্য, “রামপুরহাটে সিবিআই দিয়ে দিল, আমার ছেলের ক্ষেত্রে হল না, আর ধৈর্য ধরতে পারছি না,  আদালতের নজরদারিতে সিবিআই চাই।”

আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর একমাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু কী ভাবে মৃত্যু হল আনিসের, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত? তাদের কি চিহ্নিত করতে পেরেছে সিট? এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার বাদে আর কাউকে কেন ধরল না সিট?

আরও পড়ুন: Rampurhat Fire: এ বার নিহতের আত্মীয় মিহিলালকে তলব গোয়েন্দাদের, সোমবার জিজ্ঞাসাবাদ

তার মধ্যেই রবিবার ফের আনিসের পরিবার সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করেছে। এ দিন সালেম বলেন, “গতকাল সিট এসেছিল। বাড়ি মাপামাপি করে। ওর বলছে আমাকে নার্কো টেস্ট করাতে হবে। আমি বলেছি করব না।” নার্কো টেস্ট-এর নামে তাঁকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন সালেম।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম-এর (CPM) রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তাঁর কথায়, “নার্কো টেস্টের কেন বিষয় উঠে আসবে? যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে হবে! পরিবার বা বাবা কি দোষী সাব্যস্ত হয়েছে!”

আনিসের পরিবারের পাশে কংগ্রেসও

আনিসের পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। আমতা থেকে ধর্মতলা অবধি ৩ দিনের পদযাত্রা শেষ হওয়ার পরে এই নিয়ে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, “আমাদের দাবি সিবিআই করতে হবে। কোনও বিচারপতির পর্যবেক্ষণে সিবিআই হোক, দিল্লিতে এই আন্দোলন নিয়ে যাব।”

এ নিয়ে শিলিগুড়ি থেকে রবিবারই বিরোধীদের নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আজ পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও বলছে সিবিআই চাই। আর কত নীচে নামবে? যারা সবসময় পাশে থাকে তাদের বিশ্বাস নেই? ঘটনা ঘটলে অ্যাকশন নিতে হবে, এটা করতে পারছি কিনা সেটা বলুন। যে সারাক্ষণ করছে তার কোনও মূল্য নেই?”

এ দিন আনিসের বাড়ির কাছেই প্রতিবাদ সভাও হয়। সেখানে সুটিয়ার নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস, সমাজকর্মী মীরাতুন নাহার, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ অনেকে যোগ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget