এক্সপ্লোর

Anish Khan Death Update : 'চাই ন্যায়বিচার', আনিস খানের মৃত্যুর ১০ দিন পরও উত্তাল রাজপথ, মিছিল-সভা বাম যুব সংগঠনের

মঙ্গলবার কলকাতায় আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে জোড়া মিছিল হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মাঝে কেটে গিয়েছে ১০ দিন। তদন্তপর্ব এগোলেও আনিস খানের মৃত্যুতে (Anish Khan Death) দ্রুত ন্যায়বিচারের দাবিতে এখনও উত্তাল রাজপথ। কলকাতা (Kolkata) থেকে জেলা, বিভিন্ন জায়গায় কার্যত রোজই পথে নামছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার কলকাতায় আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে জোড়া মিছিল হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন (Left) এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। 

শিয়ালদা (Sealdah) থেকে থেকে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিল যায় কলেজ স্ট্রিট (College Street) পর্যন্ত। এরপর কলেজ স্কোয়ারে (College Square) সভা করে তারা। এদিন শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে ISF। নেতৃত্বে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। শিয়ালদা থেকেই আবার SFI, DYFI-এর একটি মিছিল যায় কলেজ স্ট্রিটের দিকে। আন্দোলনের পথ আলাদা হলেও, শিয়ালদায় SFI, DYFI-এর নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ISF বিধায়ক। বিকেলে কলেজ স্ট্রিটে বাম ছাত্র-যুবর প্রতিবাদ সভামঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদকেও। উপস্থিত ছিলেন বিজেপিত্যাগী অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ও। আনিস খানের মৃত্যু ঘিরে তপ্ত রাজ্য রাজনীতিও। গতকালই ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে তুলে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

আদালতের নির্দেশে সোমবার SSKM মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় মৃত ছাত্রনেতা আনিস খানের দেহের। কিন্তু মৃত্যুর ১০ দিনের মাথায় কতটা ফলপ্রসূ হবে দ্বিতীয় ময়নাতদন্ত ( Post Mortem )? তা নিয়েই চিন্তায় ফরেন্সিক বিশেষজ্ঞদের (Forensic Expert) একাংশ। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ তোলে পুলিশই (Police) মেরেছে তাদের ছেলেকে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে, আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেইমতো অবশেষে মৃত্যুর দশ দিনের মাথায় হয় দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত।

আরও পড়ুন- আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে নতুন তথ্য সামনে আসবে কি? সংশয়ে বিশেষজ্ঞরা, কেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget