এক্সপ্লোর

Kolkata News: বাইপাসে ফের দুর্ঘটনা, চিংড়িঘাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

Bypass Accident: চিংড়িঘাটা মোড়ের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপর রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বাইপাসে ফের দুর্ঘটনা। রবিবার গভীর রাতে, চিংড়িঘাটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অত্য়ন্ত দ্রুত গতিতে সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল গাড়িটি। চিংড়িঘাটা মোড়ের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপর রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে। গাড়িতে থাকা ৪ যাত্রীই আহত হয়েছেন। চালক মদ্য়প অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

অন্যান্য দুর্ঘটনার খবর

এর আগে গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক  যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি।ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। যুবক ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

কিছুদিন আগে নিউটাউনে মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বাবা, ভাই ও ঠাকুমার। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি কনেযাত্রীদের গাড়ি চালক। গতকাল রাত আড়াইটে নাগাদ লেকটাউন ট্রাফিক গার্ডের সামনে ঘড়ি মোড়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙার দিকে যাওয়ার সময় ৪৪ নম্বর রুটের একটি বাস সিগন্যালে দাঁড়িয়ে থাকা কনেযাত্রীদের গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। মৃত্যু হয় গাড়ির সওয়ারি ৬৫ বছরের ব্যবসায়ী শিবশঙ্কর রাঠি, তাঁর ছেলে ২২ বছরের শ্রীবাস ও ব্যবসায়ীর মা ৭৩ বছরের কমলাদেবী রাঠির। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্ধ ৪৪ নম্বর রুটের বাস। স্থানীয়দের অভিযোগ, সাসপেন্ড থাকায় বাস চুরি করে পালাচ্ছিলেন এক চালক। বেপরোয়া গতিতে চালানোর সময় গাড়িকে ধাক্কা মারেন। বাসের চালককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। 

গত মাসেই সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মোটরভ্যান ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে। সেই কারণেই দুর্ঘটনা।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget