এক্সপ্লোর

Cow Smuggling Case: 'কোটির খেলা' জানেন 'কোঠারি'?, গ্রেফতার হয়ে চোখে জল অনুব্রতর চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্টে

Manish Kothari: এ দিকে, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি।

কলকাতা: অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক, মণীশ কোঠারিকে ৬ দিনের জন্য ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আজ এই মামলা সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেন মণীশ। বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে কাজ করাটাই তাঁর ভুল! এদিন দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। সূত্রের খবর, হাজিরার জন্য ইডির কাছে আরও সময় চেয়েছেন তিনি।

গরু পাচার নিয়ে বিতর্কের ঝড় বইছে বাংলায়! যে মামলায় অনুব্রত মণ্ডলের চাপ ক্রমশ বাড়ছে! তাঁর দেহরক্ষীর পর এবার চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট গ্রেফতার হতেই...বুধবার ইডির হাজিরা এড়ালেন অনুব্রত কন্য়া সুকন্য়া মণ্ডল। দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হলেন না তিনি। নানা মহলে প্রশ্ন গ্রেফতারির আশঙ্কাতেই কি ইডির সামনে হাজিরা এড়ালেন অনুব্রত কন্য়া সুকন্য়া? ইডি সূত্রে খবর, মঙ্গলবার আইনজীবী মারফৎ সুকন্যা এজেন্সিকে জানান, তাঁর কিছু সমস্যা আছে। পূর্ব নির্ধারিত কিছু কাজও রয়েছে। তাই এদিন তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাঁকে সময় দেওয়া হোক।

এ দিকে, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। অনুব্রত'র 'কোটির খেলা' জানেন 'কোঠারি'? এদিন দিল্লিতে রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বরে এই বিষয়ে প্রশ্ন করা হলে, কেঁদে ফেলেন মণীশ! এদিন ইডির আইনজীবী মণীশ কোঠারিকে হেফাজতে চেয়ে বলেন, তিনি অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক। অনুব্রতর হয়ে তিনিই এই অপরাধকে এগিয়ে নিয়ে গেছেন! অনুব্রতর হয়ে একাধিক শেল কোম্পানি তৈরির পাশাপাশি কর্মীও নিয়োগ করতেন তিনি। অনুব্রত আমাদের কাছে দাবি করেছেন, টাকা তছরুপের সঙ্গে জড়িত মণীশই। তিনি সব জানেন। শুধু অনুব্রতই নন, সায়গল হোসেনের হয়েও তিনি আর্থিক দুর্নীতি করেছেন!

এরপর মণীশের আইনজীবী বলেন, তিনি কোনও অপরাধী নন। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন মাত্র। তাঁকে ইডি যখনই ডেকেছে, হাজিরা দিয়েছেন। পরবর্তীকালেও সহযোগিতা করবেন। তিনি অসুস্থ। গ্রেফতার করার প্রয়োজন ছিল না। 

দু-পক্ষের সওয়াল-জবাবের পরে মণীশ কোঠারিকে ৬ দিনের জন্য ইডির হেফাজতে পাঠায় দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত। এদিকে, ইডি সূত্রের খবর, ২০ মার্চের আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের তলব করা হবে। সেদিনই কি বাবার সঙ্গে মেয়ে এবং অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা? সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
South 24 Pargana News: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
WB Government Jobs: 'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget