এক্সপ্লোর

Anubrata Mandal: কলকাতায় অনুব্রত, ভোট পরবর্তী হিংসা মামলায় আজ ফের হাজিরা দেওয়ার কথা

Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই (CBI)। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত।

কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় চতুর্থ বারের জন্য তলব তৃণমূল নেতা (TMC) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতিকে। বুধবারই রাতে বোলপুর থেকে নিউটাউনের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত (Kolkata News)।

গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে (Post Poll Violence Case)। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে তিনবার হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। 

এক দিন আগেই কলকাতায় অনুব্রত

ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই (CBI)। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত। ওই আবেদনের  ন'দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব করল সিবিআই।

সম্প্রতি গরুপাচার মামলাতেও নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা এড়ান অনুব্রত। আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন, অসুস্থতার কারণে চিকিত্‍সকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি বিশ্রামে রয়েছেন। সিবিআই চাইলে তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। 

আরও পড়ুন: Haldia : অভিষেকের কড়া বার্তা, হলদিয়ায় বাড়তি ডেভেলপমেন্ট ফি নিয়ে অস্বস্তিতে তৃণমূল শাসিত পুর নেতৃত্ব

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।

সেই ঘটনায় নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। তাতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI-র কাছে হাজিরা এড়ালেন তিনি। 

একাধিক বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত

৪৫ দিন পর শুক্রবার, কলকাতা থেকে বোলপুরের বাড়িতে ফেরেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সেই সময় তাঁর সাক্ষাৎ পেতে উপচে পড়ে ভিড়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে কারও সঙ্গেও সে ভাবে দেখা করেননি অনুব্রত। বাড়িতেই রয়েছেন তিনি। অংশ নিচ্ছেন দলের সভা-মিছিলেও। তার মধ্যেই মঙ্গলবার সিউড়ির মাজারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজের মেয়ের নামে চাদর দিতে যান অনুব্রত।

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget