এক্সপ্লোর

Anubrata Mondal: ফের জেল হেফাজতে অনুব্রত, খোঁজ নিলেন পার্থরও

Cow Smuggling Case: এদিন শুনানি শেষ হওয়ার পরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজ নেন অনুব্রত মণ্ডল

সৌভিক মজুমদার, কলকাতা: জামিন হল না। ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। এদিন ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির। সূত্রের খবর, এদিনই শুনানির পরে একদা সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজ নেন অনুব্রত মণ্ডল।   

পার্থর খোঁজ কেষ্টর:
সূত্রের খবর, এদিন শুনানি শেষ হওয়ার পরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজ নেন অনুব্রত মণ্ডল। পার্থ কেমন আছেন, তা নিয়ে খোঁজ নেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।    

জামিনের আবেদন অনুব্রতর:
এদিন জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সূত্রের খবর, জামিনের জন্য আবেদন করেন খোদ অনুব্রত মণ্ডলও। সূত্রের খবর, তিনি বলেন, 'আমার বাড়িতে পুজো হয়, ধর্মাচরণ করতে দেওয়া হোক, জামিন দেওয়া হোক। জেলের খাবার ভাল না, খেতে পারি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে,' সূত্রের খবর এমনটাই আবেদন করেন অনুব্রত। তিনি আরও বলেন, 'দরকার হলে বীরভূমে যাব না, কলকাতায় থাকব, রোজ হাজিরা দেব।' আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেছিলেন যে জামিন দিলে বীরভূমে ঢুকবেন না অনুব্রত। প্রয়োজনে কলকাতায় অনুব্রতর গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়।

তীব্র বিরোধিতা সিবিআইয়ের:
অনুব্রত মণ্ডলের জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর জামিনের বিরোধিতা সিবিআইয়ের। অনুব্রত অত্যন্ত প্রভাবশালী, জামিন দিলে সাক্ষীদের হুমকি দিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করবেন। গরুপাচারের তদন্তে দুটি এনজিও-র হদিশ মিলেছে। দুটি এনজিও-র মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। ২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। সূত্রের খবর, আদালতে এমনটাই দাবি সিবিআইয়ের।

এদিন আদালতে পার্থও:
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে টানটান সওয়াল-জবাব হয় এদিন। পার্থর জন্য জামিনের আবেদন জানানো হয়। 'পার্থ অসুস্থ, অনেক ওষুধ খান, দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। বিচারের জন্য পার্থকে বাঁচিয়ে রাখার প্রয়োজন। সিবিআই শিশুসুলভ কারণ দেখিয়ে জামিন আটকাচ্ছে। পার্থ প্রভাবশালী না, সাধারণ মানুষ। প্রভাবশালী হলে  ইডি-র পর সিবিআই নিতে পারত না।' জামিন চেয়ে আদালতে সওয়াল পার্থর আইনজীবীর।
জামিনের আবেদনের বিরোধিতা করে পাল্টা সিবিআইয়ের আইনজীবীর দাবি, 'এই মামলায় অনেক প্রভাবশালী যুক্ত। এই তদন্ত সময় সাপেক্ষ, প্রাথমিক পর্যায়ে আছে।' দুপুর তিনটের সময়েও এই নিয়ে রায় দেয়নি আদালত 

আরও পড়ুন: ভিন্ রাজ্য থেকে ঢুকছে নিষিদ্ধ বাজি, বিস্ফোরক তৈরির উপকরণ, পুরুলিয়ায় গ্রেফতার বিহার ও ঝাড়খণ্ডের দুই যুবক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget