এক্সপ্লোর

Anubrata Mondal: গরুপাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রতকে তলব

‘অসুস্থতার কারণে সিবিআইয়ের তলবে যাচ্ছেন না অনুব্রত’ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন অনুব্রতর আইনজীবী। 

কলকাতা: গরুপাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রতকে তলব। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে তলব অনুব্রতকে তলব সিবিআইয়ের। অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি সিবিআইয়ের। ‘অসুস্থতার কারণে সিবিআইয়ের তলবে যাচ্ছেন না অনুব্রত’ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন অনুব্রতর আইনজীবী। 

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরদিনই সিবিআইয়ের জোড়া তলব পান অনুব্রত মণ্ডল। তবে হাজিরা দিলেন না তিনি। এর আগে গরু পাচার মামলায় পাঁচ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব পেয়েও হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলার তদন্তে একাধিক সাক্ষীর বয়ানে নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। 

SSKM থেকে ছাড়া পেতেই ফের CBI নজরে অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোড়া চাপে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় তাঁকে শনিবার তলব করে CBI! আর রবিবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায়। 

এর আগে গরুপাচার মামলার তদন্তে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে পাঁচ-পাঁচবার তলব করেছিল CBI। তবে কোনওবারই হাজিরা দেননি তিনি। উল্টে গ্রেফতারির আশঙ্কায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু ১১ মার্চ, অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। 

আরও পড়ুন: Murshidabad News: ফের প্রকাশ্যে কোন্দল, ক্ষোভ উগরে দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপি নেতৃত্ব

কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে পরপর দু’বার রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর, ৬ এপ্রিল গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে তলব করেছিল CBI। কিন্তু, সেদিনও CBI-এর কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। 

নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে রওনা দিলেও, সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসে না গিয়ে, অনুব্রত মণ্ডলের কনভয় শেষমুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে গিয়েছিল SSKM হাসপাতালের দিকে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget