এক্সপ্লোর

Anubrata Mondal: আজও ম্যারাথন জেরা? কী কী প্রশ্নবাণে অনুব্রতকে জর্জরিত করবে ইডি?

Anubrata Mondal ED Puestionnaire: ইডি সূত্রে খবর, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করানো হবে অনুব্রতর। 

বিজেন্দ্র সিংহ এবং প্রকাশ সিনহা, নয়া দিল্লি: হোলির (Holi) ছুটি থাকা সত্ত্বেও, আজ বেলা ১২টার পর থেকে দিল্লির (Delhi) সদর দফতরে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা শুরু করবেন ইডি-র (ED) অফিসাররা (Officers)। সূত্রের খবর, অনুব্রতর কাছ থেকে মূলত টাকার উৎস সম্পর্কে জানতে চাইবে ইডি। কয়েকবছরের মধ্যে কীভাবে রকেটের গতিতে অনুব্রতর সম্পত্তি বেড়েছে, টাকা কোথা থেকে এসেছে, রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের রোজগারই বা কী, এসবই জানতে চাইবেন ইডি-র তদন্তকারীরা।     

দুপুরের পর অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সূত্রের খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার রাইস মিলের অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি টাকা এল, তা জানতে চাওয়া হবে। পাশাপাশি, অনুব্রতর পরিচারক বা কর্মী, যাঁরা কয়েক হাজার টাকা বেতন পান, তাঁদের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এল, সেটাও ইডি-র প্রশ্ন। অনুব্রত-ঘনিষ্ঠদের বয়ানকে সামনে রেখেই আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করবেন ইডি-র তদন্তকারীরা। 

ইডি সূত্রে খবর, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করানো হবে অনুব্রতর। 

আরও পড়ুন, 'অনুব্রতর অসুস্থতা ভালুকের জ্বরের মতো', দিল্লি-যাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।                                          

ইডি-র সদর দফতরেই প্রথম রাত কেটেছে অনুব্রতর। কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে এদিন ইডি-র জেরার মুখোমুখি হবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রথম রাতটা ঘুমহীন কেটেছে অনুব্রতর। কেবল পায়চারি করেছেন। সকালে চা-বিস্কুট খেয়েছেন কেষ্ট। এবার ইডি-র জেরায় তিনি মুখ খোলেন কি না, সেটাই দেখার।                                                                        

সেরা শিরোনাম

CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, আর যা জানাল দেশের শীর্ষ আদালত...
জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, আর যা জানাল দেশের শীর্ষ আদালত...
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস

ভিডিও

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ
Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget