এক্সপ্লোর

Anubrata Mondal Health Update : ' বুকে ব্যথা প্রচণ্ড ' , কী অবস্থা অনুব্রত মণ্ডলের

Anubrata Mondal Health Update : আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি, জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। রবিবার সিজিও কমপ্লেক্সে পাঠানো হয় ইমেল। অনুব্রতর গরহাজিরা নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব পেয়েও, নিজাম প্যালেসে হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। আর রবিবার, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও, CGO কমপ্লেক্সে গেলেন না তিনি।

কেমন আছেন অনুব্রত
সোমবারও তাঁর আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ। পরে আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি।  তিনি জানান, ' বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব ' 

আরও পড়ুন :

' অনুব্রত জেলেই নিরাপদে থাকবেন, না হলে খুনও করা হতে পারেন'

প্রেক্ষাপট 
১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার রাতে SSKM থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। হাসপাতাল-মুক্তির ১২ ঘণ্টা কাটতে না কাটতেই,  CBI’এর জোড়া তলব পান তৃণমূল নেতা।  শনিবার বিকেল থেকেই টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। 

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পর অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh ) মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দাবি, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন। না হলে তাঁকে খুনও করা হতে পারে। দিলীপের দাবি, অনুব্রত অনেক কিছু জানেন। সেই তথ্যপ্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করা হতে পারে বলে তাঁর দাবি।   

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget