এক্সপ্লোর

Anubrata Mondal: ১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল

Cow Smuggling Case: সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি। সঙ্গে অনুব্রতর হিসাবরক্ষককে মুখোমুখি বসাতে চায় ইডি।

কলকাতা: ১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত (Anubrata Mondal)। এবার দিল্লিতে অনুব্রত-সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি। সঙ্গে অনুব্রতর হিসাবরক্ষককে মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ান দিয়েছেন এমন ১২ জনকে দিল্লিতে ডেকে অনুব্রতর মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ানে থাকা অভিযোগ বারবার অস্বীকার করছেন অনুব্রত, তাই মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা। একাধিক অভিযুক্ত বাংলাদেশে পালিয়ে গিয়েছে, আদালতে সওয়াল ইডি-র আইনজীবীর। বিস্তারিত তদন্ত প্রয়োজন, অনুব্রতকে ছাড়লে প্রমাণ নষ্ট হতে পারে, আশঙ্কা ইডি-র আইনজীবীর। 

গরুপাচার মামলায় ED হেফাজতে অনুব্রত মণ্ডল। এবার, বীরভূমের তৃণমূল সভাপতির ২০ কোটি টাকা নগদ ব্য়াঙ্কে ডিপোজিটের দিকে নজর কেন্দ্রীয় সংস্থার। ED সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সদস্য়দের বিভিন্ন সরকারি ও বেসরকারি অ্য়াকাউন্টে, বিভিন্ন সময়ে মোট ২০ কোটি টাকা নগদ জমা পড়েছিল। ২০১৬ থেকে ২০২০, এই ৫ বছরে বোলপুর এবং তার আশপাশের ব্যাঙ্কে ধাপে ধাপে জমা পড়েছে ২০ কোটি নগদ টাকা। ED সূত্রে দাবি, সুব্রত বিশ্বাস নামে প্রাক্তন এক ব্য়াঙ্ককর্মী বয়ান দিয়েছেন, বিভিন্ন সময়ে অনুব্রত মণ্ডল, বাড়িতে ডেকে বা চালকের হাত দিয়ে টাকা পাঠাতেন। প্রায় ৬ কোটি টাকা নগদ পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল। ED সূত্রে খবর, এর মধ্যে রয়েছে একাধিক রাইস মিল ও বিভিন্ন ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টও। জমা টাকার মধ্যে ৩ কোটি টাকা সুকন্যার নামে এফডি করা হয়েছে বলে ED সূত্রে দাবি। এই ২০ কোটি নগদ টাকা কোথা থেকে এল? এগুলো কি গরুপাচারের টাকা? তারই উত্তর খুঁজছে ED। 

গরু পাচার মামলায় গত বছর দিল্লিতে ED’র দফতরে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে তাঁকে । সুকন্যা ‘সমৃদ্ধি’র উৎস কী? তা জানতে-বুঝতে দিল্লিতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ED। সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল।  বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে ব্যম রাইস মিলের। এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। সূত্রের দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের কী করে এত সম্পত্তি হল? কোথা থেকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমালেন? কোথা থেকে এই টাকা এল? নেপথ্যে কী? গরু পাচারের টাকা? এই প্রশ্নগুলি তখনও সুকন্যাকে করা হয় বলে সূত্রের খবর। কিন্তু সুকন্যা বরাবরই বলে এসেছেন, তিনি কিছুই জানেন না, বাবা জানেন। তাই এবার অনুব্রতর সামনে বসিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 

আরও পড়ুন: WB Assembly: ফের শুভেন্দু বনাম তৃণমূল সংঘাত, তুমুল হট্টগোল বিধানসভায়

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget