এক্সপ্লোর

WB Assembly: ফের শুভেন্দু বনাম তৃণমূল সংঘাত, তুমুল হট্টগোল বিধানসভায়

Suvendu Adhikari: 'এরা কোন দলের? তৃণমূল না বিজেপি?' পিছনে বসে থাকা বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীকে দেখিয়ে মন্তব্য শুভেন্দুর।

কলকাতা: বিধানসভায় ফের শুভেন্দু বনাম তৃণমূল সংঘাত। পঞ্চায়েত বাজেটের উপর শুভেন্দুর বক্তব্যের সময় অশান্তি। 'এরা কোন দলের? তৃণমূল না বিজেপি?' পিছনে বসে থাকা বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীকে দেখিয়ে মন্তব্য শুভেন্দুর। এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায়।

বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘট থেকে শুরু করে SFI-এর বিধানসভা অভিযান, পরপর শিশুমৃত্যুর প্রতিবাদে স্বাস্থ্যভবনে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার যখন একাধিক ইস্যুতে রাজপথে নামল বিরোধীরা। সেদিনই বিধানসভার ভিতরেও তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিরোধী দলনেতা ও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কোন দলে রয়েছেন, সেই প্রশ্ন তুললেন পার্থ ভৌমিক। পাল্টা সেচমন্ত্রীকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিলেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে শাসক-বিরোধী কথা কাটাকাটিতে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন।সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে এদিন এদিন পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল। বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                                                                                    

বক্তব্যের একদম শেষ পর্যায়ে এসে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে লক্ষ্য করে শুভেন্দু অধিকারী বলেন, "এরা কোন দলে আছেন? এরা বিজেপি না তৃণমূল?'' বিরোধী দলনেতার এই মন্তব্যের পরই বিধানসভার ভিতরে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। হিসেব না দিলে, অডিট রিপোর্ট না দিলে, টাকা পাবেন না। একথা বলে নিজের বক্তব্য শেষ করে বসে পড়েন বিরোধী দলনেতা।

সেইসময় নিজের আসনে বসে সেচমন্ত্রী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে বলতে শোনা যায়, শিশির বাবু এখন কোন দলে আছেন?বার তিনেক এই প্রশ্ন করেন সেচমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী তাঁর দলের এক বিধায়ককে বলেন, এক মাসের মধ্যে ওকে (পার্থ ভৌমিক) জেলে পাঠাব। তখন পার্থ ভৌমিক উঠে দাঁড়িয়ে অধ্যক্ষের উদ্দেশে বলেন, স্যার আমাকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে।বিরোধী দলনেতা পাল্টা প্রশ্ন করেন, আপনি কেন শিশিরবাবুর নাম নিলেন? উনি কি এই হাউজের মেম্বার। এরপর ফের আরেকবার হইহট্টগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির বাড়িতে পোস্টারকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, রিপোর্ট তলব হাইকোর্টের

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget