এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতের মেয়ের নামে আরও এক কোম্পানির হদিশ! মিলল আরও দলিল

Anubrata Mondal Property: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই কৃষিপণ্যজাত প্রক্রিয়াকরণ কোম্পানির ডিরেক্টর ছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা ও বিদ্যুৎবরণ গায়েন।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গরুপাচার মামলার (Cow Smuggling Case) তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার একটি কোম্পানিরও হদিশ পেল সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা, এমনটাই দাবি সিবিআই (CBI) সূত্রে। গরু পাচারের টাকা কার কার কাছে গেছে? তথ্য পেতে অনুব্রত মণ্ডলকে টানা জেরা করে CBI। অনুব্রত ঘনিষ্ঠ ও বীরভূমের একাধিক থানার অফিসারদের একটি তালিকা তৈরি করে চলছে তদন্ত। সূত্রের খবর, CBI-এর স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও।         

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই কৃষিপণ্যজাত প্রক্রিয়াকরণ কোম্পানির ডিরেক্টর ছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা ও বিদ্যুৎবরণ গায়েন। ঠিকানা, বোলপুরের কালিকাপুর। কর্পোরেট বিষয়ক মন্ত্রক থেকে এই কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছিল ২০১১ সালে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর মেয়ের নামে ১০টি সম্পত্তির দলিল মিলেছে। এর মধ্যে ৩টির ক্ষেত্রে ভোলে ব্যোম রাইস মিলের পার্টনার ছিলেন সুকন্যা মণ্ডল। এই সমস্ত সম্পত্তি ২০১৪ থেকে ২০১৬, এই ২ বছরে কেনা হয়েছিল বলে দাবি সিবিআই সূত্রে। 

আরও পড়ুন, ‘লুঠের টাকা এবার ফেরত দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে’, সুর চড়ালেন প্রধানমন্ত্রী

এদিকে, গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রতর কর্মচারীরা। সিবিআই সূত্রে দাবি, শুধু দেহরক্ষী সায়গল হোসেন নয়, অনুব্রতর অধীনে কাজ করেন, এমন ১২-১৫ জনের সম্পত্তিও চক্ষু চড়কগাছ করে দেওয়ার মতো। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছেন অনুব্রতর চিনার পার্ক ও বোলপুরের বাড়ির কর্মচারীরা। সায়গল ছাড়াও সিবিআইয়ের নজরে রয়েছেন অনুব্রতর অন্য দেহরক্ষীরাও। অন্যদিকে, আজ স্বাধীনতা দিবসের ছুটি থাকা সত্ত্বেও নিজাম প্যালেসে হাজির গরুপাচার মামলার তদন্তকারী অফিসার-সহ সিবিআই আধিকারিকরা। দুপুরের পর অনুব্রতকে জেরা শুরু হবে বলে সিবিআই সূত্রে খবর।  

আগামী সপ্তাহে বোলপুরে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ের বিষয়ে খোঁজখবর করতে পারেন তদন্তকারীরা। CBI সূত্রে দাবি, এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের ৪৫টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেগুলি কোনওটা অনুব্রত মণ্ডলের নিজের নামে। কোনওটা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে রয়েছে। এমনকি, ধৃত দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ নামেও অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তি রয়েছে। 

এই পরিস্থিতিতে, CBI সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নামে-বেনামি সম্পত্তি নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। মূলত, গরুপাচারের টাকায় কারা কারা লাভবান হয়েছে?  কীভাবে সেই টাকা ব্যবহার করা হয়েছে? প্রশ্ন করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। CBI সূত্রে দাবি, প্রথম দিকে তেমন সহযোগিতা না করলেও, শনিবার রাতে গোয়েন্দাদের প্রশ্নে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অনুব্রত। সেই তথ্য খতিয়ে দেখে, অনুব্রত-ঘনিষ্ঠদের একটি তালিকাও করা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?
Durga Puja 2026 | কাশী বোস লেনের এবারের ভাবনা 'আদিম'
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, জার্মানি থেকে আয়ারল্যান্ড — মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা
Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়
Durga Puja 2026 | রাত পোহালেই বিজয়া দশমী, আজ পুজোর আড্ডায় উপস্থিত অপরাজিতা, অমৃতা, অভিষেক, কিঞ্জল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget