এক্সপ্লোর

Anubrata Mondal Case : খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন, ১৪ দিনের জেল হেফাজত

বুধবার আসানসোল CBI আদালতে  ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।  তাদের তরফে আদালতে দাবি করা হয়, ' এটা একটা চেন বিজনেস। কেউ একজন জড়িত নন, অনেকেই জড়িত। '

সুকান্ত মুখোপাধ্যায় , কলকাতা :  খারিজ হল অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal )  জামিনের আবেদন। ১৪ দিনের CBI হেফাজতের পর গরু পাচার মামলায় এবার জেল হেফাজতে অনুব্রত মণ্ডল।

১৪ দিনের জেল হেফাজত
বুধবার আসানসোল CBI আদালতে  ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।  তাদের তরফে আদালতে দাবি করা হয়, ' এটা একটা চেন বিজনেস। কেউ একজন জড়িত নন, অনেকেই জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে এই দুর্নীতিতে। বড় ষড়যন্ত্র রয়েছে। ' 

CBI এর দাবি, এই দুর্নীতিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। আদালতে সিবিআই জানায়, ' গরু পাচারের ক্ষেত্রে আমরা অনেকের গোপন জবানবন্দি রেকর্ড করেছি। যেখানে মূল নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। BSF’এর ভূমিকাও আমরা তদন্ত করছি। একজনকে গ্রেফতার করা হয়েছে। ' 

' মাস্টারমাইন্ড এনামুল হক ' 
সেই সঙ্গে আরও দাবি,  অনেক সরকারিকর্মীর ভূমিকা সম্পর্কে জেনেছে সিবিআই।  হাট থেকে গরু নিয়ে যাওয়া হত। সেখান থেকে নিয়ে গিয়ে পাচার করা হত। একটা বড় চেন বিজনেস। সিবিআই এর দাবি এই সবকিছুর পিছনে মাস্টারমাইন্ড এনামুল হক । অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে এনামুলের বয়ান আছে। অনুব্রত মণ্ডলের নির্দেশেই সায়গল টাকা পেতেন।

' এটা ন্যাশনাল ক্রাইম। ছোট অপরাধ নয়। ' দাবি করে সিবিআই। 

অনুব্রতর আইনজীবী দাবি করেন, ‘সিবিআই এখনও তেমন কোনও তথ্যপ্রমাণ পায়নি। শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে সিবিআই, অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে । কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটা দল করে বলে তাঁকে নিশানা করা হচ্ছে, পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়?’ 

বাড়িতে রেখে অনুব্রত মণ্ডলের চিকিৎসা করানোর আর্জি 
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, বাড়িতে রেখে অনুব্রত মণ্ডলের চিকিৎসা করানো হোক। তিনি আরও বলেন, CBI এখনও তেমন তথ্য প্রমাণ পায়নি। তারা শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে। দুরভিসন্ধি নিয়ে টার্গেটেড ইনভেসটিগেশন করছে CBI তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী চেনেন, এটাই কি দোষ? এতেই কি প্রভাবশালী? যদি, জামিন না দেন, তাহলে অনুব্রত মণ্ডলকে ৪৮ ঘণ্টা পরপর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হোক। 

আরও পড়ুন :

 ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক করেছেন’ বললেন অনুব্রত

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget