এক্সপ্লোর

Anupam Hazra: পরম-পিয়ার বিয়েতে সমবেদনা জমছে তাঁর ফোনে, ‘ঠিক জনকে জানান’, কাতর আর্জি BJP নেতা অনুপমের

Anupam Hazra Name Outage: নেমসেক হওয়ার জেরে সেই 'সহানুভূতি' থেকে ছাড় পেলেন না অনুপম হাজরাও।

কলকাতা: সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী (Parambrata Chatterjee Weds Piya Chakraborty)। আর এই বিয়ের প্রেক্ষিতেই এবার নাম নিয়ে বিভ্রান্তি! তাতেই জেরবার বিজেপি নেতা অনুপম হাজরা। 'সহানুভূতি' জানিয়ে অনেকেই তাঁকে ফোন, হোয়াটসঅ্যাপ করছেন বলে জানিয়েছেন অনুপম (Anupam Hazra)। 

কী কারণে বিভ্রান্তি? 

সোমবার পরম-পিয়ার বিয়ের পরই সোশাল মিডিয়াজুড়ে বিভিন্ন পোস্ট করেছেন নেটিজেনরা। যার মধ্যে রয়েছে অসংখ্য শুভেচ্ছাবার্তা। পাশাপাশি সঙ্গীতশিল্পী অনুপম রায়কে নিয়েও পোস্ট করেছেন অনেকে। ঘটনাচক্রে, পিয়া অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। বিয়ের খবর সামনে আসতেই মিমের ছড়াছড়ি। অনুপম রায়ের জনপ্রিয় গান 'তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর' লিখে সোশাল মিডিয়ায় 'সহানুভূতি' জানিয়ে পোস্টও এসেছে নজরে। আর নেমসেক হওয়ার জেরে সেই 'সহানুভূতি' থেকে ছাড় পেলেন না অনুপম হাজরাও। ফেসবুকে পোস্ট করে তাঁর আর্জি, অনুপমকে নিয়ে পোস্ট করলে যেন উল্লেখ করা হয় পদবীও। কারণ হিসেবে উল্লেখ করেছেন 'সহানুভূতিমূলক' মেসেজ। 

 

কী বললেন বিজেপি নেতা? 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম হাজরা বলেন, "...আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন। সমবেদনা জানাতেই পারেন। কিন্তু ঠিক মানুষকে জানান। আমার তো এখনও ঠিক মতো বিয়েই হল না। একটা বিয়ে না হওয়া মানুষকে এরকম মেসেজ পাঠাচ্ছেন। এগুলো বিব্রত করে। কাজের মধ্যে থাকি। সেই সময় মেসেজ এসেছে ভেঙে পড়ো না। ভেঙে পড়ার তো প্রশ্নই ওঠে না।''        

দুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়। তবে দুজনের কেউই কখনও তা নিয়ে মুখ  খোলেননি। সম্পর্ক তো বটেই এমনকী বিয়ের সিদ্ধান্তের কথাও গোপন রেখেছিলেন। চলতি সপ্তাহের সোমবার শুরু হয়েছে তাঁদের পথ চলা। পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবার, ২৭ নভেম্বর ছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর রেজিস্ট্রি ম্যারেজ। পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন বিয়েতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'বিধানসভায় অসভ্যতা করছে, স্পিকারকে ব্যবস্থা নিতে বলব' শুভেন্দুকে আক্রমণ মমতার

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget