এক্সপ্লোর

Arabul Islam : ISF কে খবর দিচ্ছে TMC-র লোকেরা, দলের কর্মীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আরাবুলের

Bhangar Politics : দলীয় কিছু নেতা-কর্মী দলেরই ক্ষতি করছে বলে প্রকাশ্যে বক্তব্য রাখেন আরাবুল। 

রঞ্জিত হালদার, ভাঙড়:  পুজো মিটতেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ( TMC ) অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ( South 24 Pargana )  ভাঙড়ে । দলের অঞ্চল কমিটির সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সরাসরি অন্তর্ঘাতের মতো মারাত্মক অভিযোগ তুললেন আরাবুল ইসলাম ( Arabul Islam ) । ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আরাবুল ইসলামের সেই বক্তব্য। 'আমাদের লোকেরা ISF-কে সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাঁদের এখন থেকে চিহ্নিত করতে হবে। আমি দাদাকে বলব, আপনি নিজে বসুন।'

ভাঙড়ে আবারও প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্য্যালয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মিসভা থেকে দলীয় এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি দলীয় কিছু নেতা-কর্মী দলেরই ক্ষতি করছে বলে প্রকাশ্যে বক্তব্য রাখেন আরাবুল। 

শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শরিফুল আলমের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন আরাবুল ইসলাম ।  বলেন , কিছু কিছু অঞ্চলে আমাদের সমস্যা হচ্ছে। নাম করে শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শরিফুল আলমকে বলেন, 'আমাদের কোনও মিটিং হলে তুমি সদস্যদের আসতে নিষেধ করছ। দল তোমাকে এই নির্দেশ দেয়নি যে তুমি মিটিংয়ে আসতে সদস্যদের নিষেধ করবে। তোমার ভালো না লাগে তুমি দল করবে না। তবে দল তোমাকে নির্দেশ দেয়নি যে তুমি মিটিংয়ে আসতে নিষেধ করবে সদস্যদের।' 

স্থানীয় সূত্রে দাবি, একসময় আরাবুল ইসলামেরই ঘনিষ্ঠ ছিলেন তৃণমূলের শানপুকুর অঞ্চল কমিটির সদস্য শরিফুল আলম। তবে বর্তমানে তাঁর সঙ্গে খানিকটা দূরত্ব বেড়েছে আরাবুলের। যদিও, আরাবুল ইসলামের তোলা অন্তর্ঘাত বা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি।  তবে এ বিষয়ে  শরিফুল আলম বলেন , একটা ভুল বোঝাবুঝি হয়েছে সব ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, 'কিছু কিছু মেম্বারের ক্ষোভ ছিল। তাঁরা আমার বাড়িতে আসে এবং তাঁরা অভিযোগটা জানায়। ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা আমাদের অঞ্চল কমিটি যখন বসবে, তখন সেটা ভুল বোঝাবুঝিটা আর থাকবে না।'              

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, 'টাকা দিয়ে পদ, প্রার্থীপদ কেনা হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই'। আর তৃণমূল  নেতা সওকত মোল্লার বক্তব্য, 'আমাদের ইন্টারনাল মিটিং ছিল। কেউ ভুল করলে বলতেই পারে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget