এক্সপ্লোর

Arjun Singh: ‘বাংলায় বোমা সস্তায় পাওয়া যায়, ভারতের আর কোথাও নয়’, হিংসা-অশান্তির মধ্যেই বিতর্কিত মন্তব্য অর্জুনের

Panchayat Elections 2023: নির্বাচনী মরশুমে তো বটেই, গত কয়েক মাসে বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি থেকে, মাঠ-ময়দান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাও সামনে এসেছে।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তির সাক্ষী থেকেছে বাংলা (Panchayat Elections 2023)। রক্তক্ষয়ী এই নির্বাচন জাতীয় স্তরেও খবরের শিরোনামে উঠে এসেছে। সেই নিয়ে রাজ্যে শাসক-বিরোধী তরজা জারি, পরস্পরের ঘাড়ে দোষা চাপানোও চলছে লাগাতার। তাতে এবার অন্য মাত্রা যোগ করলেন তৃণমূল নেতা অর্জুন সিংহ। জন্ম থেকে বাংলায় বোমাবাজি দেখছেন, বাংলায় বোমা সস্তাও বলে মন্তব্য করলেন তিনি (Arjun Sigh)। 

নির্বাচনী মরশুমে তো বটেই, গত কয়েক মাসে বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি থেকে, মাঠ-ময়দান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচন চলাকলীন তো বটেই, তার পরেও বোমাবাজি, বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। রবিবারও বোমা উদ্ধারের খবর মিলেছে। সেই আবহে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, "বোমা সস্তায় পাওয়া যায় এখানে, ভারতের আর কোথাও এই দামে পাওয়া যায় না। অন্য জায়গায় দাম বেশি।"

আরও পড়ুন: Nawsad Siddique: ভাঙড়ে যাওয়ার পথে ফের বাধা নৌশাদকে, 'ফ্যাসিবাদী আচরণ, পক্ষপাতিত্ব করছে পুলিশ', দাবি ISF বিধায়কের

তবে তৃণমূলের আমলে বোমার আমদানি হয়নি, বরং যুগ যুগ ধরে তা চলে আসছে বলে এদিন মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, "আজ থেকে নয়, এটা এখানে চলে আসছে বহুদিন ধরেই। আমরা তো জন্ম দেখছি! আমারই বয়স হয়ে গেল ৬০ বছর। আমি শুরু থেকেই এমন দেখছি যে এখানে বোমা চলে। ৫০ বছর আগে জগদ্দলে বোমা পড়েছিল, আমার মনে আছে এখনও। এই পরম্পরয় ইতি টানতে হলে সব রাজনৈতিক দলকে এক জায়গায় হয়ে নিন্দা করতে হবে পণ নিতে হবে যে, যে বা যারাই করুক না কেন, কেউ পাশে থাকবে না।"

অর্জুুনের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "আসলে অর্জুন সিংহ সরল মানুষ, সরল ভাবেই সত্যিটা বলে ফেলেছেন। উনি নিজের অবস্থান ঠিক করতে পারছেন না। কোন দলে রয়েছেন, জানেন না নিজেই। বোমা এখানে শুধু সস্তাই নয়, এখানে বোমার কারখানা রয়েছে। বাংলায় গড়ে উঠেছে বোমা শিল্প, যা ভারতের আর কোথাও রয়েছে বলে মনে হয় না। যে ভাবে লাগাতার বোমা পড়ছে, বোমা উদ্ধার হচ্ছে, তাতে ঠিক কথাই বলেছেন অর্জুন।" 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget