এক্সপ্লোর

Nawsad Siddique: ভাঙড়ে যাওয়ার পথে ফের বাধা নৌশাদকে, 'ফ্যাসিবাদী আচরণ, পক্ষপাতিত্ব করছে পুলিশ', দাবি ISF বিধায়কের

Bhangar News: তৃণমূল এবং ISF-এর ক্ষেত্রে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ নৌশাদ।

ভাঙড়: ভাঙড়ে যাওয়ার পথে ফের বাধা পেলেন নৌশাদ সিদ্দিকি (Bhangar News)। রাজারহাট-নিউটাউনের পর হাতিশালায় ভাঙড়ের বিধায়ককে আটকানো হল। গতকাল সওকত মোল্লা এবং আরাবুলকেও ভাঙড়ে যেতে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারার জারি থাকার কারণ দেখিয়ে শুক্রবার নৌশাদকে নিউটাউনে আটকে দেয় পুলিশ (Nawsad Siddique)। ১৪৪ ধারা শুরু হওয়ার প্রায় দুই কিলোমিটার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। এদিনও, একটানা গাড়ির ভিতরেই অবস্থানে বসে থাকতে দেখা গেল নৌশাদকে।

কিন্তু তৃণমূল এবং ISF-এর মধ্যে পুলিশ তৃণমূলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ নৌশাদ। তিনি জানিয়েছেন, দলে দলে লোকজন ঢুকছেন ভাঙড়ে। সেখানে কোনও সমস্যা নেই। তিনি শুধুমাত্র একজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন। কিন্তু তাঁকে আটকানো হচ্ছে। ১৪৪ ধারা থাকলে চার জনের বেশি জমায়েত করা যায় না। কিন্তু ফ্যাসিবাদী মনোভাব থেকে, ইচ্ছাকৃত ভাবে আটকানো হচ্ছে তাঁকে। 

আরও পড়ুন: Sukanta Majumdar : মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক কি বাংলাতেও ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের

আগামী দিনে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন নৌশাদ। এদিন পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় নৌশাদের। এত গাড়ি যেখানে ঢুকছে-বেরোচ্ছে, তৃণমূলের নেতারা যেখানে অবাধে বিচরণ করছেন, সেখানে তাঁকেই শুধু আটকানো হচ্ছে কেন প্রশ্ন তোলেন নৌশাদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলতে চান। নৌশাদ জানান, তাঁর স্বাধীন গতিবিধির অধিকার খর্ব করা হচ্ছে।

এদিন নৌশাদ বলেন, শুধুমাত্র নৌশাদ সিদ্দিকির গতিবিধি আটকানোর জন্য, যাতে ভাঙড়ে ঢুকতে না পারে, তার জন্য আটকানো হচ্ছে আমাকে। ভাঙড়বাসীর পাশে আজ জনপ্রতিনিধির থাকা দরকার। কিন্তু আমাকে থাকতে দেওয়া হচ্ছে না। ভাঙড়বাসীর অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমার অনেক ওখানে কাগজ রয়েছে, কাজ আছে, পরিষেবা দেওয়ার আছে। কিন্তু সুকৌশলে তাতে ব্যাঘাত ঘটানো হচ্ছে। জাহানারা বিবির স্বামীকে পাওয়া যাচ্ছে না। সেখানেও যাওয়ার কথা রয়েছ। তার জন্যই আটকানো হচ্ছে।"

এর আগে ১৪ জুলাইও নৌশাদ ভাঙড়ে যাওয়ার চেষ্টা করেন। সেবারও তাঁকে আটকে দেওয়া হয়। ভাঙড়ের দু'টি থানা, কাশীপুর এবং ভাঙড় থান অঞ্চলে ১৪৪ ধারা জারি হয়েছে। এদিন যদিও বিধননগর কমিশনারেট এবং কলকাতা লেদার কমপ্লেক্সের সংযোগস্থলে আটকে দেওয়া হয় নৌশাদকে। হাতিশালা হয়ে যাওয়ার পথে আটকানো হয় নৌশাদের গাাড়ি।

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget