এক্সপ্লোর

Arjun Singh : প্রতিদ্বন্দ্বীই এখন মিত্র ! আতসবাজি ফাটিয়ে তৃণমূল নেতার সঙ্গে মন্দিরে অর্জুন

Arjun Singh Offers Puja :তৃণমূলে প্রত্যাবর্তনের পর, একসময়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে কাঁকিনাড়ার ফলাহারী বাবার মন্দিরে পুজো দিলেন অর্জুন সিংহ।

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : বদলে গেল ফুল। বদলে গেল রঙ! সঙ্গে সঙ্গে বদলে গেল সুরও! বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন সিংহর (Arjun Singh ) নতুন ইনিংস ঘিরে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল। এরই মাঝে একসময়ের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাত মিলিয়ে হাঁটলেন ব্যারাকপুরের সাংসদ। 

'রাজনৈতিক সমঝোতা'
একেই বোধ বলে 'রাজনৈতিক সমঝোতা'। ঘণ্টাখানেক সঙ্গে সুমন - অনুষ্ঠানে সোমবার অর্জুন সিংহ পরিষ্কার জানিয়ে দেন, সবটাই রাজনৈতিক সমঝোতা।  বড়রা তো ছোটদের সঙ্গে মানিয়েই নেন। এবার তৃণমূলে প্রত্যাবর্তনের পর, একসময়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতা গোপাল রাউতকে (Gopal Raut) সঙ্গে নিয়ে কাঁকিনাড়ার ফলাহারী বাবার মন্দিরে পুজো দিলেন অর্জুন সিংহ। ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করে, আতসবাজি ফাটিয়ে এদিন মন্দিরে যান বিজেপিত্যাগী ব্যারাকপুরের সাংসদ। এই মন্দির তিনিই তৈরি করেছেন, এখানকার লোকজনও তাঁর, দাবি সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতার।

পাশাপাশি দাঁড়িয়ে পুজো
কিছুদিন আগে যখন পাটের দাম ইস্যুতে যখন অর্জুনের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা চলছিল, তখনই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটেন তিনি ও তৃণমূল বিধায়ক। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখেননি বলেই জানান। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ ছিল তখন বিজেপিও। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়, ফক্করবাবার প্রাচীন শিবমন্দির নতুন ভাবে তৈরি হয়েছে। তার উদ্বোধনের আগে গত ১১ মে সকালে কলসযাত্রার আয়োজন করা হয়। সেখানেই জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। 

পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে ফের স্রোতে
এরপর সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরে এসেছেন অর্জুন। সোমবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক হয়। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বিধায়ক মদন মিত্র, তাপস রায়, রাজ চক্রবর্তী-সহ আরও অনেকে। পদ্ম ছেড়ে তৃণমূলে ফেরার পরে প্রথম সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ! এভাবে পদ্ম থেকে জোড়া ফুলে ফিরে ফের স্রোতে মিশেছেন তিনি। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget