এক্সপ্লোর

Arjun Singh : "সময় উত্তর দেবে", তৃণমূলে যোগদান জল্পনায় মন্তব্য অর্জুনের

BJP MP on TMC Joining Speculation : তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র

কলকাতা : দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে ফিরে পাটের দাম কমার বিষয়ে আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র। এদিকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানান, সময় এর উত্তর দেবে।

গত পরশু হাইকোর্ট জানায়, জুট কর্পোরেশনের সঙ্গে পাটের জোগানদারদের একাংশের আঁতাঁতের জেরেই পাটের দামের ঊর্ধ্বসীমা ধার্য করা যাচ্ছে না। এরপরই গতকাল সকালে পীযূষ গোয়েলের ফোন পেয়ে দিল্লি রওনা দেন অর্জুন সিং। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্জুন জানিয়েছেন, সমস্যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি কমিটি। ওই কমিটি রাজ্যে আসবে বলেও জানিয়েছেন সাংসদ। তাঁর আশা, আগামী সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট করে রাখা পাটের দামের ঊর্দ্বসীমা প্রত্যাহার করা হবে। 

আরও পড়ুন ; দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্জুনের, সমস্যা সমাধানে কমিটি গঠন

এর আগে ৯ মে, দিল্লিতে গিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছিলেন অর্জুন সিং। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছিল বলে সাংসদ জানান।

পাট নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি । পাটের দাম বৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি NIA-র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ। এই আবহেই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা ঘিরেও জোর জল্পনা চলছে। এই জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটতে দেখা যায় বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ককে। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।

কলসযাত্রা উপলক্ষ্যে গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজো করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং। যদিও অর্জুন ও সোমনাথ, দু’জনেই এর পিছনে কোনও রাজনীতি দেখতে নারাজ। এ প্রসঙ্গে অর্জুন সিংহ বলেছিলেন, মন্দিরে বা পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে কোনও সমস্যা নেই, চিন্তাও নেই। একটা মহাযজ্ঞে সবাইকে সামিল হতে হয়।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget