এক্সপ্লোর

Arpita Mukherjee : কারও সুপারিশে পরপর ২ বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন অর্পিতা ?

Naktala Udayan Sangha Puja : যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো টলিউড তারকারা... সেখানে কী করে সুযোগ পেলেন অর্পিতা ?

কলকাতা : পরপর দু’বছর নাকতলা (Naktala) উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো টলিউড তারকারা... সেখানে কী করে সুযোগ পেলেন অর্পিতা ? কারও সুপারিশ ছিল কি ? উঠছে প্রশ্ন। 

তাল তাল টাকা। থরে থরে রাখা রয়েছে ২ হাজার ও পাঁচশো টাকার নোট। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধারের পর থেকেই শিরোনামে চলে এসেছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর এ হেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ছবিই জ্বলজ্বল করছে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর হোর্ডিংয়ে। আর অর্পিতার ছবির নীচেই জ্বলজ্বল করছে রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম।

কীভাবে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ অর্পিতা ?

 ২০১৯’এ নাকতলা উদয়ন সঙ্ঘে দুর্গাপুজোর থিম ছিল জন্ম। পরের বছর ‘চুপের শব্দ বিরাট’। পরপর দু’বছরের পুজোর পোস্টার থেকে হোর্ডিং, সর্বত্রই জ্বলজ্বল করছেন ধৃত অর্পিতা মুখোপাধায়। ২০২০ সালে উদয়নের থিম ছিল চুপের শব্দ বিরাট... আর সেবছর ত্রিনয়নী রূপে অ্যাম্বাসাডর অর্পিতা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিশেষ কারোর নির্দেশেই অর্পিতাকে পুজোর মুখ করা হয়েছিল ? কিন্তু অর্পিতার সঙ্গে ক্লাবের কীভাবে যোগাযোগ হল ? কোন বছর ওঁকে অ্যাম্বাসাডর করা হল? এনিয়ে  নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোসেক্রেটারি অঞ্জন দাস বলেন, আজ থেকে বছর পাঁচেক আগে, উনি সিনেমা করেন, সেই আন্দাজে যোগাযোগ হয়েছিল। ৪-৫টা হোর্ডিং-এ করা হয়েছিল। 

আরও পড়ুন ; জামিনের আর্জি খারিজ, আপাতত একদিনের হেফাজত, কাল ফের আদালতে পেশ করা হবে অর্পিতাকে

কলকাতার অন্যতম বড় পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ। চোখ ধাধানো প্যান্ডেল, আলোকসজ্জা...থেকে প্রতিমা। প্রতিবছর এই পুজো দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এর আগে নাকতলা উদয়ন সঙ্ঘের মুখ হয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অপরাজিতা আঢ্য, নুসরত জাহানের মতো তারকারা। যে পুজোর অ্যাম্বাসাডর হন টলিউডের প্রথম শ্রেণির তারকারা। সেখানে, কেন অনামী এক অভিনেত্রীকে পুজোর মুখ করা হল ? 

পুজোর পুরনো ছবিতে দেখা যাচ্ছে, নাকতলা উদয়ন সঙ্ঘের স্টেজে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক পাশের সিটেই বসে অর্পিতা। তবে কি পার্থ চট্টোপাধায়ের ঘনিষ্ঠ হওয়াতেই এই সুযোগ? পার্থ চট্টোপাধ্যায় কোনওভাবে রেকমেন্ড করেছিলেন ? এপ্রসঙ্গে অঞ্জন দাস বলেন, না.... না।

শুধু তাই নয়, ২০১৯-এর পুজোয় যেবার নাকতালর থিম ছিল জন্ম, সেবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে অ্যাম্বাসাডর করার পর, ফের কেন পুজোর মুখ করা হল অর্পিতাকে? এনিয়ে অঞ্জন দাস জানান, ঋতুদির ছবিই বেশি হয়েছিল। ওঁর ওপরে ৪-৫টা হোর্ডিং করা হয়। প্রভাব পড়া উচিত নয়। কারণ, পুজোটা পুজোর জায়গায়। ক্লাব সংগঠনের সঙ্গে রাজনীতি গুলিয়ে দিলে হবে না। 

কিন্তু ওঁকে কি কোনও টাকা দেওয়া হয়েছিল ? এপ্রসঙ্গে অঞ্জন দাস বলেন, সে তো আমি বলতে পারব না। আমার মনে হয় এমনিই জাস্ট।

প্রশ্ন এও উঠছে, কোনও টাকা ছাড়া কেনই বা পুজোর অ্যাম্বাসাডর হতে যাবেন কোনও অভিনেত্রী ? পুজো কমিটিই বা আর্থিক লেনদেন ছাড়া অপরিচিত কাউকে পুজোর মুখ করতে যাবে কেন ? অঞ্জন দাস বলেন, দেখুন পুজো যখন একটা মাইলেজে যায় না, তখন সবাই এটার অ্যাম্বাসাডর হতে চায়। সেই হিসেবেই করা হয়। 

ক্লাব কর্তৃপক্ষের দাবি, তাঁরা কেউ অর্পিতাকে রেকমেন্ড করেনি। এবছর কাকে করা হবে, তা ঠিক হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget