এক্সপ্লোর

Partha Chatterjee : ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা, আপত্তি ছিল না পার্থ-র’, বিস্ফোরক দাবি ইডি চার্জশিটে

Arpita Mukherjee : ইডি চার্জশিটে উল্লেখ, উল্লেখ, বছর ৩৬’এর অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি LIC’র পলিসির নমিনি ছিলেন সত্তোরর্ধ্ব পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা : একসঙ্গে একের পর এক সম্পত্তির হদিশ। চোখ কপালে তোলার মত শত কোটির বেশি অর্থ উদ্ধার। জীবন বিমা প্রিমিয়ামে বার্ষিক দেড় কোটি টাকার বেশি অর্থ দেওয়ার মতো তথ্য-র পর এবার 'অপা' সম্পর্কে চার্জশিটে বিস্ফোরক তথ্য সামনে আনল ইডি। ১৭২ পাতার চার্জশিটে ইডি উল্লেখ করেছে, ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।' পাশাপাশি নো-অবজেকশন সার্টিফিকেটে তাঁর সই-ও রয়েছে।

বিস্ফোরক ইডি চার্জশিট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের দীর্ঘ চার্জশিটে জানিয়েছে, ‘সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। আপত্তি নেই বলে নো-অবজেকশনও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়’। পাশাপাশি চার্জশিটে উল্লেখ, ‘চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়’। কেন এমন চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? জানতে চায় ইডি। ‘জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়’, অর্পিতার দত্তক নেওয়ার ইচ্ছে নিয়ে এমনই দাবি পার্থর, দাবি ইডির।

২২ ফেব্রুয়ারি অর্পিতার বাড়ি থেকে পার্থ-র সই করা নো-অবজেকশন লেটার উদ্ধার করে ইডি। যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রথমে কিছু না বললেও পরে বিষয়টি পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করেন বলেই ইডি-র উল্লেখ। যাতে সন্তান দত্তক নিতে কোনও আইনি সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই জন্যই নো-অবজেকশন সার্টিফিকেট তিনি দিয়েছিলেন বলেই পার্থ-র দাবি বলে উল্লেখ ইডি চার্জশিটে  (ED Chargesheet)। যে প্রসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় সম্পর্কে আরও তথ্য জানতে চাইলেও অবশ্য পার্থ চট্টোপাধ্যায় আর কিছু বলতে চাননি বলেই উল্লেখ চার্জশিটে।

জীবন বিমার বার্ষিক প্রিমিয়াম দেড় কোটি টাকা!

অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা। আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। ED’র চার্জশিটে এমনই দাবি করা হয়েছে। জেরায় অর্পিতা কী কী দাবি করেছেন, তারও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। যেখানে উল্লেখ, বছর ৩৬’এর অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি LIC’র পলিসির নমিনি ছিলেন সত্তোরর্ধ্ব পার্থ চট্টোপাধ্যায়।

ফের চোর চোর স্লোগান

স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ED’র হাতে গ্রেফতার হওয়ার পর, এখন CBI’এর হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার ফের তাঁকে আদালতে তোলা হবে। এদিন, শারীরিক পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একগাল দাড়ি, থমথমে চোখমুখে কার্যত বিধ্বস্ত দেখিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিকে, হাসপাতালে নিয়ে আসার পথে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে চোর চোর বিদ্রুপ করেন সিপিএমের ছাত্র-যুব সংগঠন SFI ও DYFI’এর সমর্থকরা। 

আরও পড়ুন- কীভাবে পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য ফ্ল্যাটের খোঁজ ? কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget