এক্সপ্লোর

Central Force in By Election : কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন, বালিগঞ্জ-আসানসোলে মোতায়েন থাকবে কত কোম্পানি ?

Asansol-Ballygunge BY Election : গত বিধানসভায় দেখা গিয়েছিল আসানসোলে ১১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর বালিগঞ্জে মোতায়েন ছিল ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রুমা পাল, কলকাতা : উপনির্বাচনে (By Election) নিরাপত্তার দায়িত্ব যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) হাতে। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা (Ballygunge Assembly) ও আসানসোল লোকসভায় (Asansol) উপনির্বাচন। এই দুই কেন্দ্রে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আগামীকাল এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফের (BSF) সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) বৈঠক। জানা যাচ্ছে, সেই বৈঠকেই স্থির করা হবে কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বিধানসভায় দেখা গিয়েছিল আসানসোলে ১১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর বালিগঞ্জে মোতায়েন ছিল ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামীকালের বৈঠকের পরই রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। নির্দিষ্ট জায়গা অনুযায়ী তারপর সেখানে পৌঁছে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। 

এদিকে, ১২ এপ্রিল উপনির্বাচনের আগে আসানসোলে জোরকদমে প্রচারে তিন প্রার্থী। প্রথমে রোড শো, তারপর কর্মিসভা করলেন তৃণমূল (TMC) প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। পাণ্ডবেশ্বরে হুড খোলা গাড়িতে করে প্রচার সারলেন বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সিপিএম (cpim) প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। আসানসোলে এবার চর্তুমুখী লড়াই। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ১৬ এপ্রিল।

আরও পড়ুন- আসানসোল লোকসভা উপনির্বাচনের আগেই বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৩

এদিকে, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা যাচ্ছে নানা রং। কচিকাঁচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মেতে জনসংযোগ সারছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও শুরু করেছেন জনসংযোগ। বালিগঞ্জের উপনির্বাচন ঘিরে আরও সপ্তমে উঠেছে বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির সংঘাত। বিজেপির হয়ে গাওয়া গান, এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেই প্রচারে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির। যদিও তা গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়েছেন বাবুল।

সেরা শিরোনাম

West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget