এক্সপ্লোর

Agnimitra Paul criticizes Anubrata Mandal : 'উনি যেখানেই যান, লাশের বন্যা বয়ে যায়' অনুব্রতকে নিশানা অগ্নিমিত্রা-র

TMC on Agnimitra Paul : তৃণমূলের পাল্টা, প্রচারে আসার জন্য এসব করছেন বিজেপি প্রার্থী

কৌশিক গাঁতাইত, মনোজ বন্দ্যোপাধ্যায়, আবির ইসলাম, আসানসোল : অনুব্রত মণ্ডল (anubrata mandal) যেখানেই যান, সেখানেই মৃত্যুর বন্যা বয়ে যায়। তাঁকে গ্রেফতার করা হোক। এমনটাই দাবি তুললেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (asansol by election) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই নিয়ে তৃণমূলের (TMC) বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মন্তব্য করতে না চাইলেও, তাঁর দলের কটাক্ষ, প্রচারে আসতেই মিথ্যা অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী (BJP)।

অনুব্রতকে নিশানা অগ্নিমিত্রার

আসানসোলে লোকসভা উপ-নির্বাচনের প্রচারেও অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে সেই খেলা হবে শব্দবন্ধ শোনা গিয়েছিল। আর সেই শব্দবন্ধেই ভোটকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছে বিজেপি। গত ২১ মার্চ আসানসোলে ভোটপ্রচারের মঞ্চে অনুব্রত মণ্ডল বলেছিলেন, 'খেলাটা খুবই ভাল হবে। এখানকার সব বিধায়করা, এখানকার জেলা কমিটি, এখানকার সভাপতি, ২ লক্ষ ৫০ হাজার ভোটে জয়লাভ করব।' যার ভিত্তিতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে গ্রেফতারের দাবি তুলেছেন আসানসোলের বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পাল বলেছেন, 'রামপুরহাটকাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করা হোক। এই লোকটাকেই আসানসোলে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত। কারণ উনি যেখানেই যান, লাশের বন্যা বয়ে যায়। নির্বাচন কমিশনকে বলছি বিষয়টা দেখার জন্য।'

আরও পড়ুন- দলেই কি চাপে অনুব্রত? কুণালের খোঁচা 'উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন'

মন্তব্যে নারাজ অনুব্রত

আসানসোলের বিজেপি প্রার্থীর এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে আসানসোল পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'প্রচারে আসার জন্য এসব করছেন বিজেপি প্রার্থী, শুধু অনুব্রত মণ্ডলকে নয়, অনেককেই দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রচারে আসেন মাঝেমধ্যে। ২০২১-এ তো কেন্দ্রীয় ফোর্স নামানো হয়েছিল, তখন বীরভূমে তো কিছু হয়নি।'

এদিকে লোকসভা উনির্বাচনের আগে, পাণ্ডবেশ্বরে নাকা চেকিংয়ের সময় নগদ ৪ লক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে অজয় ঘাট নাকা পোস্টে একটি গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেননি গাড়ির চালক। তবে ভোটের মুখে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে প্রায় ২ লক্ষ ভোটে হারান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু সেই সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। এই কারণে, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে।

আরও পড়ুন- চৈত্রের গরমেও তেড়েফুঁড়ে প্রচার, আসানসোলের অন্য যুদ্ধে শেষ হাসি নিয়ে আশাবাদী তিন প্রার্থীই

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget