এক্সপ্লোর

Asansol : ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিস, বিভোক্ষ ইসিএলের নরসমুদা কোলিয়ারিতে

আচমকাই ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিস পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। একইসঙ্গে এর বিরোধিতা করেছেন অন্যান্য বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের নেতারাও। 

কৌশিক গাঁতাইত, আসানসোল : ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিস দিয়েছে আসানসোলের ই.সিএল-র নরসমুদা কোলিয়ারি। আর তার জেরেই বিক্ষোভ ছড়াল এলাকায়। শনিবার সকালেই কাজে যোগ দেওয়ার সময়ে নোটিস দেখতে পান কর্মীরা। আচমকাই ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিস পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। একইসঙ্গে এর বিরোধিতা করেছেন অন্যান্য বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের নেতারাও। 

জানা যাচ্ছে, চলতি বছরের ১৭ জুন নাগাদ অবৈধ খনির জল ঢুকে পড়ে ইসিএল-এর নরসমুদা কোলিয়ারিতে। জলের কারণে ডুবে যায় বহু যন্ত্র। ফলে কাজও বন্ধ হয়ে যায় খনিতে। অন্যান্য বিভাগের কাজ চললেও ঘটনার দু’মাস পরেও খনির কাজ শুরু না হওয়ার জন্য উৎপাদনও শুরু হয়নি। শনিবার সকালে স্থানান্তরের নোটিস পেয়ে শ্রমিকরা খনি কর্তৃপক্ষের কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি বিক্ষোভে সামিল হয়ে খনি চত্বরেই স্লোগান দিতে থাকেন শ্রমিকরা।

এ প্রসঙ্গে আইএনটিইউসি নেতা অজয় মোশি বলছেন, ‘ই.সি.এল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে কোনও শ্রমিককে ট্রান্সফার করা হবে না। তারা এমনও জানিয়েছিল যে, খনির কাজও বন্ধ হবে না। তারপরেও হঠাৎ স্থানান্তরিত করার নোটিস দেওয়া হয়েছে। আমরা দাবি করছি, কোনও শ্রমিককে স্থানান্তরিত করা চলবে না। এর পরিবর্তে এখনই খনিগর্ভে জমে থাকা জল বের করতে হবে।’

আইএনটিটিইউসি নেতা হরেরাম সিংহ আবার বলেছেন, ‘খনির জল দ্রুততার সঙ্গে বের করে খনিটিকে বাঁচানো প্রয়োজন। কিন্তু কর্তৃপক্ষ সেই কাজ করছে না। উল্টে ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিসও দেওয়া হয়েছে।’

অভিযোগের তির যাঁদের দিকে, সেই নরসমুদা কোলিয়ারির সিনিয়র ম্যানেজার নন্দদুলাল সিংহ বলেন, 'খনিগর্ভ থেকে জল বের করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শ্রমিকদের সুরক্ষার স্বার্থেই ডিজিএমএস আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খনিটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে, তার আগেই তারা খনি থেকে সমস্ত জল বের করে দিতে পারবে বলে আশা করা যাচ্ছে। ১৪০ জন শ্রমিককে স্থানান্তরিত করার নোটিস বেরিয়েছে ঠিকই। কিন্তু ওই নোটিসে কোথাও বলা হয়নি যে, অবিলম্বে তাঁদের চলে যেতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget