এক্সপ্লোর

Asansol : অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ, বুলডোজার এনে বাড়ি গুঁড়িয়ে দিল রেল; আসানসোলে বিক্ষোভ তৃণমূলের

Rail on Unapproved School : অনুমোদন ছাড়া চালানোর অভিযোগে, ইতিমধ্যে আসানসোলে তিনটি স্কুল বন্ধের নোটিস দিয়েছে রেল। এই প্রেক্ষাপটে রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক।

কৌশিক গাঁতাইত, আসানসোল : রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল।

দিল্লির জাহাঙ্গিরপুরী, শাহিনবাগে উচ্ছেদ অভিযান ঘিরে সম্প্রতি উত্তাল হয়েছিল রাজধানীর রাজনীতি। বুলডোজারের সামনে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয়রা। এবার তারই ছায়া বাংলায়। আসানসোলের ডুরান্ড কলোনিতে রেলের জমিতে বাড়ি ভাঙা নিয়ে বাধল বিতর্ক। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। প্রতিবাদে পথে নামল তৃণমূল। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়িটি ভাঙা হয়, সেখানে ৪০ বছর ধরে চলছিল একটি স্কুল। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন পড়ুয়া পড়াশোনা করত। 

আরও পড়ুন ; অধিগ্রহণের ভাবনা, কোচবিহারে ক্যান্সার সেন্টার পরিদর্শন রাজ্য সরকারের নিযুক্ত বিশেষ দলের

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার প্রতিবাদে পথে নামে তৃণমূল। আসানসোলে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। পাল্টা এনিয়ে সুর চড়িয়েছে বিজেপি। আসানসোল উত্তর (১) তৃণমূলের ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, ছোট ছোট বাচ্চাদের উপর বুলডোজার চালানো হল। মানে বাচ্চাদের উপর আক্রমণ করতে মোদি ছাড়ছে না। আরও এসব স্কুল যাতে ফের চালু করা যায় তা ডিআরএমকে করতে হবে।

রেল সূত্রে দাবি, ওই বাড়িটি কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাঙা হয়েছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল বলেন, স্কুল নয়, কোয়ার্টার ছিল, এত খারাপ অবস্থায় ছিল যে মেরামতের অবস্থা ছিল না। সেই জন্য রেল প্রশাসন কোয়ার্টার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অনুমোদন ছাড়া চালানোর অভিযোগে, ইতিমধ্যে আসানসোলে তিনটি স্কুল বন্ধের নোটিস দিয়েছে রেল। এই প্রেক্ষাপটে রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক। এই বিতর্কের জল এখন কত দূর গড়ায় সেটাই দেখার।
 

সেরা শিরোনাম

TMC Symbol Freeze : তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' ! এবার কোন চিহ্নে লড়বে 'কালীঘাট' ও 'ঋতব্রত' শিবির?
আজ সকাল ১১টা, তৃণমূলের দুই পক্ষ কী করবে? কোন পক্ষ প্রতীক নিয়ে কী ভাবছে?
West Bengal News Live: জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
TMC Name-Symbol Freeze: TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?
TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?
Suvendu Adhikari PA : 'শুভেন্দুবাবুর রথকে উল্টো করে...' অভিষেকের কোন হুমকির কথা মনে করালেন চন্দ্রনাথের মা? চাঞ্চল্যকর দাবি
'শুভেন্দুবাবুর রথকে উল্টো করে...' অভিষেকের কোন হুমকির কথা মনে করালেন চন্দ্রনাথের মা? চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget