এক্সপ্লোর

Ashok Dinda: পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, ময়নার বিধায়ক অশোক ডিন্ডাকে ধরানো হল নোটিস

Purba Medinipur: ময়নার বিজেপি বিধায়ক অশোক ডিন্ডাকে ১৭৯ বিএনএস ধারায় নোটিস দিল পুলিশ।

কলকাতা: এবার ময়নার বিজেপি বিধায়ক অশোক ডিন্ডাকে (Ashok Dinda) ১৭৯ বিএনএস ধারায় নোটিশ দিল পুলিশ। জেলা পুলিশের বক্তব্য, গত ১১ই জানুয়ারি ময়নায় একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। সেই সংক্রান্ত ভিডিও একটি ভাইরাল হয়েছে।  

বিষয়টি জানার পর তাঁকে গত ১৪ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে এই নোটিস ইস্যু করা হয়। সেই নোটিসে সোমবার, ১৬ই ফেব্রুয়ারি সকাল ১১টায় তাঁকে ময়না থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ময়না থানায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হাজির হননি। তারপরেই তাঁকে নোটিস পাঠানো হয়। তবে নোটিস গ্রহণ করলেও, তিনি হাজিরা দিতে আসেননি।       

পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, 'আমাদের কাছে একটি ভিডিও এসেছিল যেখানে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি, কারণ তিনি সম্মানীয় পদাধিকারী, জনপ্রতিনিধি। তাই আমরা আদালতের মাধ্যমে তাঁকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে। তিনি আসেননি, আইনজীবী মারফত সময় চেয়েছেন অশোক দিন্দা। পরবর্তীকালে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।' 

তবে এখনও পর্যন্ত অশোক ডিন্ডার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ১১ জানুয়ারি একাধিক বিজেপি নেতার উপস্থিতিতেই পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগ করেছিলেন। কী বলেছিলেন ডিন্ডা? সেই ভাইরাল ভিডিওতে ডিন্ডাকে বলতে শোনা যায়, 'এখানে মৎসজীবীদের থেকে যেভাবে টাকা তোলেন, সব রেকর্ড, ভিডিও রয়েছে। সন্ধে হলেই একটু এগিয়ে গিয়ে দুইটি স্কুটি নিয়ে তিনটি পুলিশ দাঁড়িয়ে থাকে। প্রতি গাড়ি থেকে ১০০, ২০০ করে টাকা তোলে। ৫০ শতাংশ থানায় থাকছে। ৫০ শতাংশ এসপির কাছে যাচ্ছে। এসপি ১৫ থেকে ২০ শতাংশ টাকা নিজের কাছে রাখছেন।'   

ডিন্ডা যে অভিযোগ করেছিলেন, সেই বিষয়ে তাঁর কাছে কী নথি, তথ্য রয়েছে, তা জানতেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। ডিন্ডা এ বিষয়ে কী পদক্ষেপ নেন, বা পরবর্তীতে কী বলেন, সেই বিষয়ে সকলের নজর রয়েছে।                                                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget