এক্সপ্লোর

Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?

Nirmal Ghosh Arrested: লটারিকাণ্ডে গ্রেফতারের পর, আর জি কর মামলাতেও, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। এই আবহে ফের নতুন অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

কলকাতা:  লটারিকাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার জন্য় থানা থেকে বের করতেই জনতার হাত থেকে উড়ে আসে ডিম, জুতো ও কাদা। মারা হয় লাথিও। উঠেছে চোর চোর শ্লোগান। অভয়া মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে শুক্রবার এভাবেই আছড়ে পড়ে বিক্ষোভ। এবার ফের নয়া মামলায় নাম জড়াল তাঁর। লটারির টাকা আত্মসাৎ-এর পর এবার সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। লটারিকাণ্ডে ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যোন অ্যারেস্ট করা হয়েছে অভয়া মামলাতেও।                                   

পানিহাটির ৫ বারের বিধায়ক নির্মল ঘোষ। ২০১১ থেকে টানা ক্ষমতায়। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পানিহাটিতে বিজেপির প্রার্থী, অভয়ার মা-রত্না দেবনাথের কাছে হেরে যান তৃণমূলের হয়ে দাঁড়ানো নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এবার একে একে প্রাক্তন বিধায়কের নামে নানা অভিযোগ সামনে আসছে।          

কী অভিযোগ ?

২০১৪ সাল থেকে তালা ঝুলছে পানিহাটির ডঃ বিধানচন্দ্র রায় বিদ্যায়তনে। বিশেষভাবে সক্ষমদের জন্য সকুল ও একটি লাইব্রেরি ছিল ৪৭ কাঠা জমির উপর। তার মধ্যে ৩১ কাঠা সরকারি খাস জমি। এই স্কুলের জন্য তৈরি হওয়া ট্রাস্টের সভাপতি ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। স্কুলের প্রিন্সিপাল ছিলেন নির্মল ঘোষের বড় মেয়ে ছন্দা ঘোষ। বিজেপির অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে নিজের নামে করে নেন নির্মল ঘোষ। স্থানীয় এক বাসিন্দা জানান, ''একটা প্রতিবন্ধী স্কুল, একটা লাইব্রেরি বন্ধ করে দিয়ে গায়ের জোরে, সম্পূর্ণ অনৈতিক পদ্ধতিতে নির্মল ঘোষ এটাকে হস্তগত করেন এবং এখনও পর্যন্ত যে সরকারি অনুদান আসছে এই স্কুলের নামে, সেটা তিনি নিচ্ছেন।''

আরও পড়ুন - 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ

কী অভিযোগ বিজেপির ? 

বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় জানান, ''নিজের নামে করে নিয়েছে জমি। বিক্রি করে দিয়েছে, প্রোমোটিং শুরু করে দিয়েছে।'' যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষের মেয়ে, যিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ছন্দা ঘোষ জানান, ''আমরা করিনি, কেউ বিক্রি করেনি।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget