এক্সপ্লোর

DA Protest: বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের পাশে চিকিৎসকদের সংগঠনও, বুধবার ২ ঘণ্টা কর্মবিরতির ডাক

Association Of Doctors Stand Beside DA Agitators:বকেয়া ডিএ-র দাবিতে এবার সরকারি কর্মীদের পাশে দাঁড়াল চিকিৎসকদের সংগঠনও। বুধবার বেলা ২-বিকেল ৪টা পর্যন্ত সরকারি দফতর, স্কুল, হাসপাতালে কর্মবিরতি।

কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে এবার সরকারি কর্মীদের পাশে দাঁড়াল চিকিৎসকদের সংগঠনও (Association Of Doctors Stand Beside Agitators As Demonstration For Pending DA Continues On Third Day)। বুধবার বেলা ২-বিকেল ৪টা পর্যন্ত সরকারি দফতর, স্কুল, হাসপাতালে কর্মবিরতি (call of no work on wednesday)। জরুরি পরিষেবা বিঘ্নিত না করেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।

বিক্ষোভ চলছেই... 
বুধবার রাজ্য জুড়ে সব সরকারি দফতর, স্কুল, হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতির ডাক। 'আমরা আন্দোলন করতে বসেছি, কী ভাবে আদায় করতে হয় জানি', সাফ বললেন বিক্ষোভকারীরা। সঙ্গে অভিযোগ, তাঁদের মৌলিক অধিকার দমানোর চেষ্টা চলছে। জানালেন, সরকার আবেদনে সাড়া দেয়নি। তাই তৃতীয় দিনেও আন্দোলন চলছে। এতেই শেষ নয়। 'সরকার আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে', স্পষ্ট বার্তা আন্দোলনকারীদের। পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেস। শাসকদলের সমালোচনা, শুধু আমরা পাব, আমাদের দিতে হবে! সমাজের প্রতি কোনও দায়বদ্ধতা নেই আন্দোলনকারীদের। নেপথ্যে বাম-বিজেপির প্ররোচনার অভিযোগ এনেছে তারা। প্রসঙ্গত, গত কাল কার্যত একসুর শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের কথায়। 

কী ঘটেছিল?
ফিরহাদ বলেন, 'কোনও সরকারি কর্মী আন্দোলনে বসেননি। এঁরা সকলে সিপিএম কর্মী। সরকার সময় মতোই কাজ করবে।' বিষয়টি নিয়ে সমালোচনা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আপাতত ১৫ মার্চ, সুপ্রিম কোর্টে DA-মামলা শুনানি হওয়ার কথা। সে দিকেও নজর রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। প্রসঙ্গত, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হারও এত কম নয়। ২০২১ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এরাজ্যে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার মাত্র তিন শতাংশ। ২০২০ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, কেরলে সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। ২০২২ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের ১ অগস্টের হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। ২০২১ সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের অগস্ট মাসের হিসাব অনুযায়ী, ছত্তীসগঢ়ের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। ২০২০ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, কর্নাটকের সরকারি কর্মচারীরা ২৭.২৫ শতাংশ হারে ডিএ পান। ২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, হরিয়ানায় সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। বকেয়া DA-র দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মধ্যে শুক্রবার থেকে পথে নেমেছেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন:ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে বুকে গুলি, আশঙ্কাজনক মন্ত্রী

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget