এক্সপ্লোর

Budge Budge News: বজবজে জ্যোতিষীর রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

Astrologer Death: একজন জ্যোতিষীর পচাগলা মৃতদেহ উদ্ধার হল বজবজে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জয়ন্ত রায়, বজবজ: বজবজে (Budge Budge) একজন জ্যোতিষীর (Astrologer) রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বন্ধ ঘর থেকে উদ্ধার হল তাঁর পচাগলা মৃতদেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিদিব দাশগুপ্ত নামে বছর ৫৫-র ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। বেশ কয়েক বছর আগে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যান। প্রতিবেশীদের দাবি তিনি খুব একটা পাড়ার কারও সঙ্গেই মেলামেশা করতেন না। প্রায়শই বাইরে বাইরে যেতেন জ্যোতিষ চর্চার উদ্দেশ্যে। 

শুক্রবার সকালে প্রতিবেশীরা ত্রিদিববাবুর ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় পৌরপিতাকে জানালে পৌরপিতা বজবজ থানায় খবর দেন। পরে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওনার পচাগলা মৃতদেহটি দেখতে পায়। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বজবজ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এমএন ঘোষ রোডে। উনি ২০১০ সালের পরর ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুন: Malda News: মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাবা-মা, ফোন পেয়ে বাড়ি এসে দেখেন বারান্দায় মেয়ের মৃতদেহ !

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে জুলাই মাসের ১০ তারিখ হাওড়ার চ্যাটার্জি হাট থানার অন্তর্গত তাঁতি পাড়া এলাকার আট নম্বর তিব্বতিবাবা লেনের বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। চ্যাটার্জি হাট থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দা মিনতি মুখোপাধ্যায়ের মৃতদেহ। আর তা আগলে বসে রয়েছেন মেয়ে কাকলি মুখোপাধ্যায়।

এপ্রসঙ্গে মিনতি দেবীর ভাই বরুণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর দিদি অসুস্থ ছিলেন। আর ভাগনি মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে তিনি আসতেন খোঁজ নিতে। দিন-দশেক আগে এসে টাকাও দিয়ে যান। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতদেহটি বেশ কয়েকদিন আগে থেকে ওই ঘরের মধ্যে পড়ে ছিল। অসুস্থতার কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে। ওই বৃদ্ধার মেয়েকে পাঠানো হয়েছে রিহ্যাব সেন্টারে। সুস্থ হবার পর আত্মীয়দের কাছে পাঠানোর চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget